ইউএনওর সঙ্গে মান্দা উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়
নওগাঁর মান্দায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে মতবিনিময় করেছেন মান্দা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। রোববার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় হয়। সৌজন্য সাক্ষাতকালে সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন- মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মজিদ সম্রাট, সহ-সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল তুহিন, দপ্তর সম্পাদক রওশন আলম, প্রচার সম্পাদক ওয়াশিম রাজু, সাংবাদিক রায়হান আলী, আমজাদ হোসেন প্রমুখ।
সাক্ষাৎকালে নবাগত ইউএনও আবু বাক্কার সিদ্দিক উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি নবাগত ইউএনও হিসেবে গত ২৩ জুলাই যোগদান করেছি। আপনাদের সার্বিক সহযোগিতায় সরকারের গৃহীত উন্নয়নমূলক সকল কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে সর্বদা সচেষ্ট থাকব। জনগণের সেবক হিসেবে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
জামান / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের