ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

শরনখোলায় ২৯০৫ অস্বচ্ছল নারী ও পুরুষের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৯-৩-২০২৩ বিকাল ৬:৭

বাগেরহাটের শরনখোলা ৪টি ইউনিয়নে ২০২৩-২০২৪ চক্রে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ এর আওতায় গ্রামীণ অস্বচ্ছল ২৯০৫ টি কার্ড বিতরণ করা হয়েছে। এ কার্ডে আওতায় তারা পুষ্টি মিশ্্িরত ৩০ কেজি  চাল পাবেন। ৯ মার্চ বৃহস্পতিবার সকালে কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথী বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (এনডিসি) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান । 
শরণখোলা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সুভাষ চন্দ্র বাবুল দাসের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান জিয়াউল হাচান তেনজিন প্রমুখ। 
অনুষ্ঠানে প্রধান অতিথী বলেন বর্তমান সরকার জনবান্ধব সরকার তাই তিনি দেশের মানুষের সার্বিক উন্নয়নে ও গ্রামীণ জনপদেও অসহায় মানুষেরা যাতে দু-মুঠো খেতে পারে এজন্য তিনি এ কর্মসূচি শুরু করেছেন। অনুষ্ঠানের অতরিক্ত সচিস  মুহাম্মদ ওয়াহিদুজ্জামান  বলেন, বর্তমান সরকার কল্যণকামী রাণেষ্ট্রর বহিঃপ্রকাশ ঘটিয়েছে।  এছাড়া সারা দেশে ৫৭টি বিষয়ের উপরে বিভিন্ন ভাবে জনগনের সেবা করে আসছেন। 
এ প্রকল্পের আওতায় অসহায় দুস্থঃ নারী-পুরুষরা খাদ্য সহায়তার পাশাপাশি জীবন দক্ষতা ও প্রশিক্ষণ গ্রহণসহ নিজ নামে একাউন্টের মাধ্যমে ব্যাংকে মাসিক সঞ্চয়ও করতে পারবেন। 

এমএসএম / এমএসএম

রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে, রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ চলছে কুড়িগ্রামে- ত্রাণমন্ত্রী

শেরপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত

ময়মনসিংহে ন্যাশনাল ডক্টরস ফোরামের জাকাত প্রকল্পে সেলাই মেশিন বিতরণ

দরিদ্রতা কমিয়ে আনাই প্রধান লক্ষ্য- সফিকুর রহমান কিরণ

বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে কুড়িগ্রামে এক লাখ মানুষের ইফতার

শ্রীপুরে আমলসার ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ

বরগুনায় ফসলি জমির মাটি ইটভাটায়, অপসারণের দাবি স্থানীয়দের

‎ঈদ সামনে রেখে কুতুবদিয়ায় অগ্নি প্রতিরোধে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রচারণা

চট্টগ্রাম বন্দরে ইনল্যান্ড মাষ্টার পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার

আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -২

গজারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ