ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জমে উঠেছে ফজলুপুর ইউ পি নির্বাচন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১০-৩-২০২৩ দুপুর ৩:৩
ব্যাপক প্রচার প্রচারণায় জামে উঠেছে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের  নির্বাচন আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। 
 
ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুস সোবহান বলেন, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৪ প্রার্থী হলেন, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ প্রামাণিক (মোটরসাইকেল  প্রতীক), সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল(চশমা প্রতীক) মিলন মিয়া (ঘোড়া প্রতীক)  আনছার আলী (আনারস প্রতীক) ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফছার হোসেন(নৌকা প্রতীক)।এখন পর্যন্ত কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই প্রার্থীরা তাদের প্রচারণা সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছেন। 
 
বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ প্রামানিক জানান, আমার অসমাপ্ত উন্নয়ন কাজকে সমাপ্ত করার জন্য এই ইউনিয়নবাসী আমাকে পুনরায় নির্বাচিত করবে আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ তারিখে আমার মোটরসাইকেল প্রতীকের জয় হবে।
 
নৌকা মনোনীত প্রার্থী আব্দুল আফছার আলী বলেন, ভোটারদের অনেক সাড়া পাচ্ছি আমি আশাবাদী ইনশাল্লাহ নৌকার বিপুল বিজয় হবে এই ইউনিয়নে। 
 
স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল জানান, আমি আগে চেয়ারম্যান ছিলাম বদলাপুর ইউনিয়নে আমার সম্বন্ধে আমার কাছে বলার সম্বন্ধে এলাকার লোক জানে সবাই একত্রিত হয়েছেন ইভিএম'র মাধ্যমে ভোটগ্রহণ হবে ইনশাআল্লাহ আমার চশমা মার্কার বিজয় হবে  বিজয় হবে। 
 
ঘোষিত তফসিল মোতাবেক ১৬ মার্চ মোট ১৪০১২ জন ভোটার ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ