ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১০-৩-২০২৩ দুপুর ৩:২৭
বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি বিদ্যালয় প্রাঙ্গণে এ আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  
 
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সঞ্চালনায় ও পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বিদ্যালয়ের গভনিং বডির সদস্য মোঃ ওসমান আলী, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, গাজীপুর জজ কোর্টের এডভোকেট মোঃ শাহজাহান খান, টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার মোঃ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল বাসেত খানসহ স্কুল ও কলেজ শাখার বিভিন্ন শিক্ষক ও শিক্ষিকাবৃন্দরা। 
 
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পুরষ্কার বিতরণের পর জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’