বকশীগঞ্জে আওয়ামীলীগের মানববন্ধন
জামালপুরে বকশীগঞ্জে আওয়ামীলীগের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগ। শুক্রবার সকালে বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাবাজারে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ওই মানব বন্ধন করেন।
মানবন্ধনে অংশগ্রহনকারী আওয়ামীলীগ নেতা কর্মীরা বলেন, জামায়াত বিএনপি সমর্থিত হাফিজুর রহমান বাবু, আব্দুল মুন্নাফ, লাবলু মন্ডল, খন্দকার জুয়েল ও মানিকসহ একটি মহল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে আওয়ামীলীগের বিরুদ্ধে নানা অপপ্রচার করে যাচ্ছে। তারা আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে নিয়মিতভাবে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের নিজেদের ব্যাক্তিগত আড্ডাস্থলের কয়েকটি চেয়ার উল্টাপাল্টা করে রেখে আওয়ামীলীগ অফিস ভাংচুরের অপপ্রচার চালায়। অথচ আওয়ামীলীগ অফিসে এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। ৫০ বছর ধরে নিয়মিতভাবে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম জিন্নাবাজারে চলে আসছে। জিন্নাবাজার ছাড়া বাট্টাজোড় ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের কোন অফিস নেই। বক্তারা বলেন, ষড়যন্ত্র করে কোন লাভ নেই। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে জামালপুর-১ আসনে নৌকার বিজয় নিশ্চিত করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসেম, শাহীনুল বারী মজনু, প্রচার সম্পাদক রবিজল হক টান্ডু, জয়নুল তালুকদার, আবু সাইদ বিল্লু ও হেলাল উদ্দিন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied