সাতকানিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
সাতকানিয়া থানা পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে জামাল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন। এ সময় পুলিশ তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরী একটি এক নলা বন্দুক (এলজি) ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। গত শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে যুবকের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জামাল উপজেলার ঢেমশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড চৌধুরী হাট এলাকার মজুর বাপের বাড়ির মোবারক হোসেনের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছির আরাফাত বলেন, গ্রেপ্তারকৃত জামাল সিএনজি চালিত ট্যাক্সি চালিয়ে কেরানীহাট এলাকা থেকে মৌলভীর দোকান এলাকায় যাচ্ছিল। এ সময় তল্লাশি চৌকিতে ডিউটিরত পুলিশ জামালের দেহ তল্লাশি করে দেশীয় তৈরী একটি বন্দুক ও গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ (শনিবার) সকালে তাকে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied