ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নাগরপুরে ২০ দোকান পুড়ে ছাই


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১১-৩-২০২৩ দুপুর ৩:৫৫
টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায়  ২০ টি  দোকান পুড়ে ছাই হয়ে গেছে।পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, চাউলের দোকান ,মুদি দোকান, আলু আড়ৎ, পানের দোকান ও ফলের দোকান।এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে প্রায় কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ মার্চ) রাত ৩ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসকে ফোন দেন।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
 
দোকানের অগ্নিকাণ্ডের বিষয়ে সহবতপুর ইউপি চেয়ারম্যান মোঃতোফায়েল মোল্লা জানান-ঘটনা শুনেই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বাজারের পাহাদারদের  সহযোগিতায় জনগন আগুন নিভানোর কাজ করেন। ফায়ার সার্ভিস সঠিক সময়ে আসেনি তারা ঘটনাস্থলে না এসে অন্য জায়গায় গিয়েছিল। আমার ধারনা অগ্নিকাণ্ডের প্রায় ৮০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
 
নাগরপুর ফায়ার সার্ভিসের লিডার ছাদিকুর রহমান বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলতে পাচ্ছি না। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী