ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অপপ্রচারের কারণে নিরাপত্তাহীনতায় চট্টগ্রামে ২ হাজার শিয়া


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-৩-২০২৩ বিকাল ৫:১২
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা মুফতি শরীফুল ইসলাম ভূইয়ার ওপর দুর্বৃত্তদের হামলার পর ইমামিয়া ইসনা আশারিয়া শিয়া কমিউনিটির উপর একটি পক্ষ কোন তথ্য প্রমাণ ছাড়া ঢালাওভাবে দোষ চাপানোর কারনে চট্টগ্রামে প্রায় ২ হাজার শিয়া সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন।
গত শুক্রবার (১০ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের শিয়া সম্প্রদায়ের এ নেতা লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন।
মাওলানা আমজাদ হোসেন বলেন, মুফতি শরীফুল ইসলাম নুরীর উপর বর্বরোচিত আক্রমণ ন্যাক্কারজনক। এ ঘটনায় চট্টগ্রামের ইমামিয়া ইসনা আশারিয়া শিয়া কমিউনিটি তীব্র নিন্দা জানাই। আক্রান্তের পক্ষে বক্তব্য প্রানকারী ব্যক্তিবর্গ মিডিয়ায় বারবার শিয়াদের দোষারোপ ও কলঙ্ক লেপনের অপচেস্টা চালাচ্ছে। গত কয়েকদিনে এ ঘটনায় জড়িত ৫ জন গ্রেফতার হন। তারা শিয়া সম্প্রদায়ের সঙ্গে জড়িত নন বলে প্রশাসন থেকে বলা হচ্ছে। তারপরও একটি মহল দেশকে অস্থিতিশীল করে তুলতে ইমামিয়া ইসনা আশারিয়া শিয়া সম্প্রদায়ের ওপর দোষ চাপাতে মরিয়া হয়ে উঠেছে।
তিনি বলেন, শিয়া ইসনা আশারিয়া সম্প্রদায় বাংলাদেশের শান্তি প্রিয় কমিউনিটি হিসেবে সমাজের অপর মতালম্বীদের সাথে শান্তিপূর্ণ  সহাবস্থান এবং মুসলমানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের আস্থায় আঘাত আসে এমন কাজে সম্পৃক্ত থাকার উদাহরণ বিরল। তিনি বলেন, শিয়া কমিউনিটির অনুকরণীয় ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনি এ বিষয়ে তার দুনিয়াজুড়ে বসবাসরত অনুসারীদের জন্য ফতোয়ায় বলেছেন, মুসলমানদের পবিত্র ব্যক্তিত্বদের প্রতি মানহানিকর হয় এমন যেকোনো কথার অবতারণা অবশ্যই হারাম হবে।
তিনি বলেন, আমরা হামলার শঙ্কায় আছি, নিরাপত্তাহীনতায় ভুগছি। অসাম্প্রদায়িকতাকে যাতে উস্কে দেয়া না হয় প্রশাসনকে সজাগ থাকার আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে শিয়া নেতা মোহাম্মদ বজলুর রহমান, এরশাদ হোসেন, তানভীর হোসেন, সৈয়দ মেহেদী খালেক উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান