তিস্তা ব্যারাজে পিকনিকে এসে নদীতে গোসলের নেমে স্কুলছাত্রের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে এসে নদীতে গোসল করতে নেমে সাগর চন্দ্র (১৫) নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রের মরদেহ উদ্ধার স্থানীয় জেলেরা।
শনিবার (১১মার্চ) দুপুর ২টায় লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের উজানে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র সাগর চন্দ্র (১৫) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার প্রয়োগপুর গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে।
সে রাণীশংকৈল নেক মোরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান,ঠাকুরগাঁও রাণীশংকৈল এলাকা থেকে এক কোচিং সেন্টারের মাধ্যমে তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে আসে।
এরপর ৫ থেকে ৬ জন বন্ধু মিলে তিস্তা ব্যারাজের উজানের গোসল করতে নামে। গোসল করার সময় সাগরের চন্দ্র রায় নামে স্কুলছাত্র নিখোঁজ হয়। নিখোঁজের এক ঘন্টা পর তিস্তা নদী থেকে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে। পরে তার মরদেহ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্বজনরা।
তিস্তা ব্যারাজ এলাকার রশিদুল ইসলাম বলেন, কয়েকজন বন্ধু মিলে তিস্তা নদীতে গোসল করতে নেমে এসময় একজন নিখোঁজ হয় পরে তার মরদেহ উদ্ধার হয়।
হাতীবান্ধা উপজেলার দোয়ানি ফাঁড়ির দায়িত্বরত এসআই দীপ্ত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কয়েকজন স্কুলের ছাত্র তিস্তার উজানে গোসলে নেমে নদীর পানিতে ডুবে মারা যায়। তার স্কুলছাত্রের মরদেহ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন স্বজনরা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied