জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা
মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ মার্চ) জুড়ী উপজেলা রিসোর্স সেন্টারে জায়ফরনগর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন আহমদ ভূঁইয়া।
বক্তব্য দেন সংবর্ধিত বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুন্নাহার বেগম, কে বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, পূর্ব বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অব:) মুহিব আলী, নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বদলী) নীতিশ রুদ্র পাল, চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বদলী) হোসনা বেগম, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ফরমান আলী, তাহমিনা ইসলাম, রামকুমার কৈরী, অরবিন্দ চন্দ্র শীল, সুধন সূত্রধর, ইন্দ্রানী ভৌমিক, কূলমোহন দাস, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, আশা রানী দাস, প্রণয় রঞ্জন দাস, রাজকুমার দেবনাথ, মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সহকারী শিক্ষক আবুল হাসেম, ইয়াসমিন আক্তার মেরী, নাজিম উদ্দিন, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম, জহুরা ইয়াসমিন, দেবব্রত দাস, রুকিয়া বেগম, কাজল রানী দেব, নবযোগদানকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মরিয়ম আক্তার শিমুল, সুমিত দাস, ইমা আক্তার প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও পশ্চিম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন। মোঃ আজাদ উদ্দিন ও মোঃ আব্দুস শহীদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ মুজিবুর রহমান।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied