রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদ্দাম সম্পাদক মান্নান নির্বাচিত
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ খ্রিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার (১১ মার্চ) রাণীশংকৈল ডিগ্রী কলেজে সাইন্স বিল্ডংয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সাদ্দাম হোসেন (আনারস) ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজান আলী (চেয়ার) পায় ৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান (গরুগাড়ি) ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঠুন ইসলাম (সিলিং ফ্যান)পায় ৪৭ ভোট। এবং কষাধক্ষ্য পদে ফয়জুল ইসলাম (জোড়া ভাব) প্রতীকে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান (মোবাইল ফোন) ৭৮ ভোট পান।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মানিক, সহ সম্পাদক পদে শামীম হোসেন এবং কার্য নির্বাহী সদস্য পদে রইসুল ইসলাম নির্বাচিত হন। বিকাল ৫ টায় প্রধান নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মনজুর আলম। সহকারি প্রিজাইডিংয়ের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান,পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান এবং প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন শ্রমিক নেতা পরিমল সরকার। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশন ও প্রার্থীরা জানান। মোট ভোটার সংখ্যা ১৬৭ এবং কাস্টিং ভোটের সংখ্যা ১৬৩ ভোট।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied