ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনায় বিএনপির মানববন্ধন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১২-৩-২০২৩ দুপুর ১১:৫৩

খুলনায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার  খুলনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। খুলনার শিল্পাঞ্চলকে সরকার শ্মশানে পরিণত করেছে অভিযোগ করে তিনি  বলেন, শ্রমজীবী মেহনতি মানুষ বিএনপি ঘোষিত আন্দোলন কর্মসূচির সমর্থনে রাজপথে নেমে এসেছে। 

এই জনসমুদ্রের জোয়ারেই লুটেরা পদলেহনকারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটবে। শনিবার বেলা ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। নিতাই রায় অভিযোগ করেন, বিদেশী প্রভুদের ইশারায় এই সরকার বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার ভূলুন্ঠিত। রমজান মাস সমাগত। বাজারে দ্রব্যমূল্য পাগলা ঘোড়ার মতো ছুটছে। তাকে নিয়ন্ত্রণের ক্ষমতা এই সরকারের নেই। জনমনে নাভিশ^াস সৃষ্টি হয়েছে। তারা চায় পরিবর্তন।

কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, কারো অনুকম্পা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন না। দেশের জনগন জেগে উঠেছে। জনগনই তাকে মুক্ত করে রাজনীতিতে ফিরিয়ে আনবে। দেশে দূর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বাড়ছে। তারা রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করেছে। আজকের আওয়ামী লীগ ৭১ সালের রাজাকার আলবদর শান্তিবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করেন হেলাল। বলেন, বিএনপি যখন জনদূর্ভোগ লাঘবের দাবিতে কর্মসূচি দেয়, সে সময় ব্যর্থ লুটেরা আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে শান্তিবাহিনীর ভূমিকায় নেমেছে। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে শনিবার দেশব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়