ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কানাডায় ডিরেক্টরস' ক্লাব অ্যাওয়ার্ড পেলেন মাহবুব ওসমানী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৩-২০২৩ বিকাল ৫:১৯

রিয়েল এস্টেট ব্যবসায় অবদানের জন্য কানাডায় ডিরেক্টরস' ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছেন মাহবুব ওসমানী। ১০ মার্চ (শুক্রবার) টরন্টোর বে-ভিউ ও শেপারডে অবস্থিত দ্য ভিলেজ লফটে আয়োজিত রাইট এট হোম রিয়েলটি ব্রোকারেজের ডন মিলস শাখার কর্তাব্যক্তিরা আনুষ্ঠানিক ভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেন।

এ সময় মাহবুব ওসমানীকে অভিনন্দন জানান ব্রোকারেজের প্রেসিডেন্ট জন লুসিঙ্ক, ব্রোকার অব রেকর্ড ও জেনারেল ম্যানেজার জুলি কি, ব্রাঞ্চ ম্যানেজার মার্ক সালেঙ্গা এবং এরিয়া ম্যানেজার হ্যারি নাস্তামাগোস।

ওসমানী বলেন, 'আজকের দিনে বিশেষভাবে আমি আমার সব ক্রেতা, বিক্রেতা, শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার প্রতি তাদের অগাধ বিশ্বাস এবং সমর্থন ছাড়া এই অ্যাওয়ার্ড অর্জন করা সম্ভব ছিল না’।

খুব অল্প সময়ের ব্যবধানে কানাডার বাংলাদেশিদের মধ্যে রিয়েলটর হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন মাহবুব ওসমানী। বাংলাদেশি কমিউনিটির নানা সামাজিক, সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অত্যন্ত সক্রিয় তিনি। 

ওসমানী টরন্টো থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় রিয়েল এস্টেট নিয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ নিবন্ধ লেখেন। এছাড়াও টরন্টোর প্রথম ২৪ ঘণ্টার টিভি চ্যানেল এনআরবি টিভিতে 'প্রপার্টি গাই' নামে নিয়মিত একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন। ফেইসবুক লাইভে সংবাদ ভিত্তিক পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘গণমাধ্যমে কানাডা’রও উপস্থাপক তিনি।

সাত বছর আগে অভিবাসী হয়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন ওসমানী। এক বছরের মধ্যে টরন্টো ফিল্ম স্কুল থেকে 'গ্রাফিক ডিজাইন এন্ড ইন্টারেক্টিভ মিডিয়া' নিয়ে পড়াশুনা শেষ করেন এবং ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

অভিবাসী জীবনে রিয়েল এস্টেট পেশায় আসা সম্পর্কে ওসমানী বলেন, নিজের প্রথম বাড়িটি কেনার পর রিয়েল এস্টেট পেশায় আগ্রহী হই। যাতে অভিবাসীদের জীবন কিছুটা স্বাচ্ছন্দ এবং সুন্দর করে তাদের বাসাবাড়ির স্বপ্নাশা পূরণ করতে পারি; সেজন্যই এই পেশা বেছে নেওয়া। 

উল্লেখ্য, ওসমানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এবং গোল্ড মেডেল অর্জন করেন। পরে তিনি ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি চ্যানেল টুয়েন্টি ফোরে সংবাদ ও টক শো উপস্থাপনা করতেন। তিনি প্রথম আলোর সহোদর প্রতিষ্ঠান এবিসি রেডিও এবং সময় টিভিতেও সাংবাদিকতা করেছেন।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি