ঢাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনায় আটক ৩
ঢাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় খুলনায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনিতে এ অভিযান চালানো হয়। প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয় বলে জানা যায়। খুলনা নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনিতে টুআর-২নং ভবনের চারতলায় জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ বাসা থেকে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশ এবং অপর ২ নারীকে আটক করে । স্থানীয়রা সূত্র বলছে, খুব সকাল থেকে পুলিশ পুরো ভবন ঘেরাও করে রাখে। পরে ৪র্থ তলায় জাহাঙ্গীরের বাসায় প্রবেশ করে। সকালে বাসা থেকে দুই নারীকে আটক করে পুলিশ। পরে দুপুরে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশকে আটক করে নিয়ে যায়। এই বাসায় গতকালই তার ভগ্নিপতি আর বোন এসেছে। কলোনীতে বসবাসকারী দুলাল হোসেন বলেন, জাহাঙ্গীর অনেকদিন ধরে সিএন্ডবি কলোনীর এই পরিত্যক্ত বাসায় বসবাস করেন। জাহাঙ্গীর তেমন কোন কাজ কর্ম করে বলে জানা নেই। জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশ প্রায়ই কলোনীতে জাহাঙ্গীরের বাসায় আসতো। কখনও কখনও মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে বেড়াতে আসতো। গতকালও আকাশ ও তার স্ত্রী জাহাঙ্গীরের বাসায় আসে। আজ খুব ভোর থেকেই পুলিশ কলোনির টুআর-২নং ভবন ঘেরাও করে রাখে। পুলিশ ভবনের চারতলায় জাহাঙ্গীরের বাসায় প্রবেশ করে। পরবর্তীতে পুলিশ দুপুরে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশকে আটক করে নিয়ে যায়। পুলিশ জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি টিম সিএন্ডবি কলোনির টুআর-২নং ভবনের চারতলায় জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে জাহাঙ্গীরের ভগ্নিপতি আকাশ এবং অপর ২ নারীকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি'র এডিসি মো. রাশেদ সাংবাদিকদের বলেন, ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় পূর্বে আটককৃতদের তথ্যের ভিত্তিতে আকাশকে আটক করা হয়েছে। আটক আকাশকে নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাবে না। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে তুরাগ থানাধীন দিয়াবাড়ি ১১ নম্বর সড়কে ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় ছিনতাইকারীরা ডিবি পুলিশ পরিচয় দিয়েছিলেন। তবে তাদের হাতে ছিল না কোনো আগ্নেয়াস্ত্র কিংবা দেশীয় কোনো ধারালো অস্ত্র। ছিনতাইয়ের এ ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছিল পুলিশ ও ভুক্তভোগী প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ওই ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত ভার গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ ওই ঘটনায় জড়িত ৮ জনকে আটক করে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত