ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৩-৩-২০২৩ দুপুর ১:১৯

কক্সবাজারের কুতুবদিয়ায় স্ত্রীসহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায়  মামলা করেছেন এক ব্যক্তি।রবিবার (১২-মার্চ) উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়ার মো. শাহ আলমের ছেলে সাদ্দাম বাদী হয়ে কুতুবদিয়া সিনিয়র জুড়িসিয়্যাল ম্যাজিস্ট্রেট  আদালতে সি.আর ৭৬/২৩ নং মামলা দায়ের করেন। আসামীরা হলেন, দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলী ফকির ডেইল এলাকার জয়নাল আবেদীন,তার মেয়ে মেয়ে জিসান আকতার ও তার স্ত্রী ছকিনা বেগম।

জানা গেছে, আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত স্ত্রী জিসান আক্তারের প্রতি সমন ইস্যু করে শশুর-শাশুড়িকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন।কুতুবদিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফিরোজ আহমদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৭ সালের আগস্টের দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজীর পড়ার শাহ আলমের ছেলে মামলার বাদী মো. সাদ্দাম ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী সাড়ে তিন লক্ষ টাকা দেন মোহর ধার্যে জিসান আকতারকে বিয়ে করেন।বর্তমানে তাদের ঔরসে এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে। বাদীর অভিযোগ, বিয়ের পর আনুমানিক তিন বছর পর্যন্ত সুখে শান্তিতে বসবাস করলেও গত ৬/৭ মাস ধরে বাবার ব্যবসার অজুহাতে স্বামীর নিকট দু'লাখ টাকা যৌতুক দাবি করেন স্ত্রী জিসান। স্ত্রীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে অসম্মতি প্রকাশ করায় গেল বছরের ডিসেম্বরের শুরুর দিকে বাড়িতে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়-চোপড় নিয়ে অপর আসামীর উসকানিতে বাপের বাড়িতে পালিয়ে যান তার স্ত্রী।পরে সাদ্দামের বাবা ও স্বজনরা পুত্র বধূকে সংসারে ফিরিয়ে আনতে প্রাণপণ চেষ্টা করেন। 

এদিকে কুতুবদিয়া আদালতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা করার বিষয়টি এলাকায় কৌতুহলের সৃষ্টি করেছে। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা