ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা না মেনে জমি দখল, বাধা দেয়ায় হত্যার হুমকি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৩-৩-২০২৩ দুপুর ৩:১১

সাতকানিয়ায় আদালতের নিষেধাজ্ঞা না মেনে মিলন দাশ নামে এক ব্যক্তির ঘরবাড়ি ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় দলবল নিয়ে হত্যাচেষ্টারও অভিযোগ রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

শুক্রবার নলুয়া ইউনিয়নের  ৭ নং ওয়ার্মডের মরফলা হিন্দু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভুগী মিলন দাশ সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্তরা হলেন— ওই এলাকার মৃত নিকুঞ্জু দাশের ছেলে ননী গোপাল ও তার তিন ছেলে চন্দন দাশ, সাধন দাশ , টুন্টু দাশ ও অনুপম দাশ। 

জানাগেছে, ভুক্তভোগী মিলন দাশের সঙ্গে ননী গোপালদের দীর্ঘদিন ধরে বসত ভিটা ও জমি জমার বিরোধ রয়েছে। বিরোধের সুরাহা না হওয়ায় আদালতের দ্বারস্থ হন মিলন দাশ৷ এরমধ্যেই জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে আদালতের নিষেধাজ্ঞা আনেন ভুক্তভোগী। কিন্তু তারা তা না মেনে আবারও জোরপূর্বক জমি দখল করে বাড়িঘর নির্মাণে যান।
এদিকে সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়-ননী গোপালরা শনিবার গভীররাতে বিরোধীয় জমিতে শতাধিক লোকজন নিয়ে গুলি ফাটিয়ে একটি টিনশেডের বেড়ার ঘর নির্মাণ করেন।
অনুসন্ধানে জানাযায় আদালত উকিল কমিশন মন্জুর করলে মূলত কমিশনে যাতে বাড়িঘর ওঠে আসে সেই কৌশলটায় অবলম্বন করেছেন প্রতিপক্ষ ননী গোপালও তার ভাইসহ শতাধিক লোক মিলে,শুধু তাই নয় আদালতে বিচারাধীন একটি জায়গায় একটি বেসরকারি এনজিও সংস্থার সাইনবোর্ডও ঝুলিয়ে দেয় ননী গোপালরা।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত