নাসিরনগরে মায়ের হাতে শিশু খুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মায়ের বিরুদ্ধে তার দুই মাস বয়সী শিশু সন্তান সাইমকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার (১৩ মার্চ) সকালে তাহমিনা আক্তার (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামের।শিশু সাইম উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মো.খোকন মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর পূর্বে তাহমিনা ও খোকন মিয়ার মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। এরই মধ্যে তাদের ঘরে ৪টি সন্তান আসে। সবশেষ ছোট ছেলে সাইম জন্ম নেওয়ার পর তার নাম রাখার সময় খাবারের আয়োজন করে খোকন মিয়া। কিন্তু তাহমিনার বাবার বাড়ির কম লোকনজনকে দাওয়াত দেয় খোকন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য হয়। পরের দিন রাগ করে বাবার বাড়ি পূর্বভাগ ইউনিয়নের চান্দের পাড়া গ্রামে চলে আসে তাহমিনা।সেখানে এসে খোকনকে ফাঁসানোর ফন্দি করে তাহমিনা। এর পর ১২ তারিখ রাত ১১টার দিকে শিশু সাইমকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় তাহমিনা। ওই দিন রাতেই তাহমিনা পাড়ার সবাইকে বলতে থাকে খোকন এসে তার শিশু সন্তান সাইমকে নিয়ে পালিয়ে গেছে। তিনি বলেন,ওই দিন রাতে সাইম গোকর্ণ গ্রামের একটি ইটভাটায় কাজ করছিল। পরের দিন সকালে স্থানীয়রা পুকুরে গোসল করতে গেলে একটি লাশ দেখতে পায়। তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে শিশুর মরদেহ উদ্ধার করে এবং তাহমিনাকে আটক করে।নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহমিনা আক্তার তার শিশুকে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান