ধামইরহাটে শিক্ষকের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
নওগাঁর ধামইরহাট লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার(১৩ মার্চ) দুপুরে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে লক্ষনপাড়া এলাকাবাসী ও অভিভাবকবৃন্দের আয়োজনে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুর রহমান, অভিভাবক সদস্য আনোয়ার হোসেনসহ শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ। এলাকার বিভিন্ন পেশার মানুষ এতে অংশ গ্রহন করেন।
সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে হুমকি দিয়ে বলেছেন আমি যদি ধামইরহাট থাকি তবে আব্দুল্লাহ আল মামুনকে ১মার্চ/২০২৩ তারিখের মধ্যে লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের চেয়ারে বসাবো, একাজে আমাকে-কে আটকায় তা আমি দেখবো। তিনি দ্বায়িত্বশীল চেয়ারে থেকে আমাকে এভাবে হুমকি দিতে পারেননা।’
বক্তারা আরও বলেন, পিবিআইয়ের তদন্তে প্রমানিত জাল সনদধারী বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং তার সহযোগী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ প্রতিষ্ঠান বিরোধী কর্মকান্ডে জড়িত। মাধ্যমিক শিক্ষা অফিসার যে কোন মূল্যে বির্তকিত এবং বরখাস্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান শিক্ষক পদে বসানোর এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা বলেন, কোন ভুয়া এবং জাল সনদ ধারী ব্যক্তিকে আমরা কোন অবস্থাতেই এই প্রতিষ্ঠানে নিয়োগ বা যোগদান করতে দেবোনা।
অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমার বরখাস্তের আদেশ শিক্ষাবোর্ড কর্তৃক প্রত্যাহার করা হয়েছে। আমি নিয়মিত বেতন ভাতা পাচ্ছি, আমাকে হয়রানী করা হচ্ছে মাত্র।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন