ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রী খুনের দায়ে এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে চার্জ গঠন


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-৩-২০২৩ দুপুর ২:৮

 স্ত্রী মাহমুদা খানম (মিতু)কে  হত্যার দায়ে সাবেক   পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।  তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ চট্টগ্রাম  আদালত আজ সোমবার বিকেলে এ আদেশ দেন। এর আগে  একই আদালতে অভিযোগ গঠন বিষয়ে  শুনানি হয়।
বাবুল আক্তারের সঙ্গে চার্জশীট ভুক্ত অপর ছয় আসামি হলেন মো. কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ওরফে ভোলা, মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, মো. খাইরুল ইসলাম ওরফে কালু ও শাহজাহান মিয়া। তাঁদের মধ্যে বাবুল, ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার কারাগারে আছেন। এহতেশামুল জামিনে, কামরুল শিকদার মুসা ও খাইরুল ইসলাম কালু শুরু থেকে পলাতক।

অভিযোগ গঠনের শুনানি থাকায় সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাবুলকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতেই আদালতে শুনানি হয়। চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুর রশিদ সকালের সময় কে জানান, রাষ্ট্রপক্ষ থেকে বাবুল আক্তার  সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। অপর দিকে আসামিপক্ষের আইনজীবীরা মক্কেলদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।  উভয় পক্ষ শুনানি শেষে শেষে আদালত আজ আদেশ দেন। 

 বাবুল আক্তারের  আইনজীবী গোলাম মাওলা মুরাদ  বলেন, আসলে বাবুল তার স্ত্রী মিতু কে খুন করেনি, তাকে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় বাবুলকে ফাঁসানো হয়েছে। তাই তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। আদালত  ট্রায়ালের মাধ্যমে বিচার কাজ শেষ করার জন্য চার্জ ফ্রেম করেন। 

 ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরদিন (৬ জুন) বাবুল প্রথমে বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ তদন্ত  শেষে পিবিআই ২০২১ সালের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। একই দিন বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়। ওই মামলায় গত বছরের ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পিবিআই।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালে বাবুলের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মকর্তার সম্পর্ক হয়। এই সম্পর্কের জেরে বাবুলের পরিকল্পনায় মাহমুদাকে খুন করা হয়। এ জন্য তিনি সোর্সের মাধ্যমে তিন লাখ টাকায় খুনি ভাড়া করেন।

বাবুল আক্তারের আইনজীবির প্রশ্ন  যে  নারীর সাথে সম্পর্ক বলে দাবী করা হচ্ছে তিনি কে, তাকে তো এই মামলায় আসামি করা দরকার ছিল।  

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন