ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় নিয়মনীতির তোয়াক্কা না করে পাউবো ও সরকারি জায়গা থেকে মাটি কেটে ভাটায় বিক্রি


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৪-৩-২০২৩ দুপুর ২:১৩

নিয়মনীতির তোয়াক্কা না করে খুলনার পাইকগাছায় পাউবো ও সরকারি জায়গা থেকে বাবলু ও আলিমের নেতৃত্বে দেদারছে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। বাবলু ও আলিম প্রশাসনের দোহাই দিলেও প্রশাসন বিষয়টি অস্বীকার করেছে।এ দিকে মাটি চোরদের বার বার নিষেধ করা স্বত্বেও পাউবো কে কঠাক্ষ করায় থানায় জিডি করেছে পাউবো কর্তৃপক্ষ। এ ব্যাপারে এলাকাবাসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসির অভিযোগ ও সরেজমিনে জানা যায়, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের পাউবোর ১০/১২নং পোল্ডারে ফতেপুর মৌজায় স্লুইচ গেট সংলগ্ন ও কপোতাক্ষের চরভরাটি সরকারি জায়গা থেকে স্কেভেটর মেশিন (ভেকু)দিয়ে মাটি কেটে পাশ্ববর্তী এডিবি ব্রিকস্ ও বিবিএম ব্রিকস্ এ লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছে বাবলু ও আলিমের নেতৃত্বে একটি মাটি খেকো সিন্ডিকেট। এ প্রতিনিধি সহ একঝাক সাংবাদিক গত ৮মার্চ সকাল ১১টায় সরেজমিনে গেলে পাউবো ও সরকারি জায়গায় স্কেভেটর মেশিন(ভেকু) দিয়ে মাটি কেটে ট্রাকে করে পাশ্ববর্তী ইট ভাটায় বিক্রি করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ভেকু ড্রাইভার জানান,বাবলু ও আলিম আমাকে ঘন্টা চুক্তিতে মাটি কাটাচ্ছে। তারা নাকি সরকারের কাছ থেকে মাটি কিনেছে। তাই তারা এ মাটি কেটে পাশ্ববর্তী ইট ভাটায় বিক্রি করছে। অভিযুক্ত বাবলু জানান, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের নির্দেশে মাটি কাটা হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম কে জানালে তিনি দেখছেন বলে মোবাইল রেখে দেন। এ বিষয়ে গত ৯মার্চ (বৃহস্পতিবার) বিকালে তার কার্যালয়ে যেয়ে তাকে না পাওয়ায় মুঠোফোন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আরাফাত হোসেন জানান,আমি বাবলু নামে কাউকে চিনি না। আর আমি সরকারি জায়গা থেকে কাউকে মাটি কাটার অনুমতি দেইনি। কেউ আমার নাম ব্যবহার করে সরকারি জায়গা থেকে মাটি কেটে ভাটায় বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
আরেক অভিযুক্ত আব্দুল আলিম মাটি কাটার বিষয়টি বেমালুম অস্বীকার করেন।

পাউবো'র উপ-বিভাগীয় প্রকৌশলীর উপ-সহকারি কর্মকর্তা রাজু হাওলাদার জানান,মাটি চোরদের বার বার নিষেধ করা স্বত্বেও পাউবো কে কঠাক্ষ করায় থানায় জিডি করা হয়েছে।যার নং-৪৫০। এডিবি ব্রিকসের মালিক আব্দুল জলিলের কাছে জানতে চাইলে তিনি চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারমম্যান শাহাজাদা আবু ইলিয়াসের দোহাই দেন।চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস জানান,মাটি কাটার বিষয়ে আমি কিছু জানি না। জিডির বিষয়ে থানার ডিউটি অফিসার এসআই মোঃ সালাউদ্দীন বলেন,পাউবো কর্তৃপক্ষ থানায় জিডি করেছেন।তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ধুনটে ৮ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার

শালিখায় ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা

রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত