ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঘর পাননি অনেক পরিবার,পেয়েছেন একই পরিবারের স্বচ্ছল চার ব্যক্তি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৩-২০২৩ দুপুর ২:৫৯

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দুর্যোগ সহনীয় ঘর বরাদ্দ পাওয়ার কথা দরিদ্র ও গৃহহীন পরিবার গুলোর। কিন্তু সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক গ্রামে সচ্ছল একটি পরিবারের সদস্যরা চারটি ঘর পেয়েছেন। অথচ একই গ্রামে গৃহহীন পরিবারের সদস্যরা চেয়েও আশ্রয়ণ প্রকল্পের ঘর পাননি।

সরেজমিনে গিয়ে জানাযায় উপজেলার ধামাইনগর ইউনিয়নের  ক্ষিরতলা মৌজায় তৃতীয় ধাপের বরাদ্দকৃত ঘর প্রদানের ক্ষেত্রে এ ঘটনা ঘটে।ধামাইনগর ইউনিয়নের পোতাপ দিঘী গ্রামের আব্দুল হাই এর পরিবারের স্বচ্ছল চারজনকে চারটি ঘর দেওয়া হয়েছে। 

ঘর প্রাপ্তরা হলেন,পারভিন খাতুন, শেফালী খাতুন,মেরিনা খাতুন ও  পারুল খাতুন ।অপর দিকে  ক্ষিরতলা গ্রামের রফিকুলের দুই ছেলে জাহিদুল ও জাহাঙ্গীর পেয়েছেন দুইটি ঘর ।

উপজেলার ক্ষিরতলা গ্রামের ভুমিহীন নুর জাহানের স্বামী আব্দুর রাজ্জাক ও পোতাপ দিঘী গ্রামের মোমেনা খাতুনের স্বামী নব-মুসলীম রাসেল মিয়া অভিযোগ করে  বলেন,স্বচ্ছল পরিবারের একাধিক সদস্য সরকারী ঘর পেলেও আমরা ভুমিহীন হওয়া সত্বেও সরকারী ঘর পাইনি। টাকার বিনিময়ে ঘর বেচা-কেনা হয়েছে বলেও অনেকে জানান।এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, রায়গঞ্জ উপজেলায় ১'শত ভুমিহীন পরিবারকে সরকারী ভাবে ঘর দেয়া হয়েছে। একই পরিবারের এতো লোক সরকারী ঘর পেয়েছে বিষয়টি আমার জানা ছিলো না। এ ব্যাপারে খতিয়ে দেখা হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার