ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাস্টার প্লান চুরান্ত হলে পুরোদমে উন্নয়ন কাজ শুরু হবেঃপর্যটন প্রতিমন্ত্রী।


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৩-২০২৩ দুপুর ৪:৩২
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, কুয়াকাটার মাস্টার প্লান চুরান্ত হলে পুরোদমে উন্নয়ন কাজ শুরু হবে। প্রতিমন্ত্রী বলেন,  বিশ্ব অর্থনীতির ১০ শতাংশ জিডিপির লক্ষ্যমাত্রা রয়েছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় পর্যটন খাতের মাধ্যমে সে লক্ষ্যমাত্রা অতিক্রম করার জন্য কাজ করছে সরকার। বুধবার দুপুরে কুয়াকাটার একটি অভিজাত আবাসিক হোটেলে " মুজিবস বাংলাদেশঃ ঊপকুলীয় ও সমুদ্র পর্যটন বিকাশের সম্ভাবনা শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। 
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তা সহ সকলকে নিয়ে কুয়াকাটার মাষ্টার তৈরী করা হবে। মাষ্টারপ্লান চুড়ান্ত হয়ে গেলে কুয়াকাটার উন্নয়নে পুরোদোমে কাজ শুরু হবে। আজও কুয়াকাটার সকলের মতামত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমাদের পর্যটন আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে।পর্যটনের পরিবেশ তৈরি করতে হবে, সেই দ্বায়িত্ব আমাদের সকলের সকলের।
মুজিব'স বাংলাদেশ: উপকূলীয় ও সমুদ্র পর্যটন সম্ভাবনা শীর্ষক কর্মশালায় বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন। এসময় পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল হক, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী  আলমগীর,বাংলাদেশ ট্যুর অপারেটরস এসোসিয়েশন ( টোয়াব) সভাপতি শিবলুল আজম কোরেশি,এফবিসিসিআই পরিচালক নাসির মজুমদার, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও জালাল উদ্দীন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফাতেমা আকতার রেখা প্রমুখ। কর্মশালায় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশারমানুষ  উপস্থিত ছিলেন। 
এর আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবের প্রবন্ধ উপস্থাপন করেন।
সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে সমুদ্র কেন্দ্রীক পর্যটন খাত তৈরিতে কাজ করছে বলে জানান বক্তারা।

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ