ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযানে সর্বোচ্চ সহায়তা দিবে চসিক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-৩-২০২৩ বিকাল ৫:৭
চট্টগ্রামে রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, 
"কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করলে সরকার যেকোন পদক্ষেপ নিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সে পদক্ষেপে সর্বোচ্চ সহায়তা করবে। ভেজাল খাবার, পানীয় ও সিন্ডিকেটের বিরুদ্ধে রোজা উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। একারণে অসাধুদের সাবধান করছি, মানুষকে কষ্ট দিলে আইনি মোকাবিলার জন্য প্রস্তুত হন। 
 বৃহস্পতিবার (১৬ মার্চ) রমজানে পণ্য মূল্য স্থিতিশীল রাখতে চসিকের আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের  কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এক মতবিনিময়  সভায় তিনি এসব কথা বলেন।  চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে  প্রধান রাজস্ব কর্মকর্তা এবং বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় মেয়র বলেন,
 কেবল আইন বা শাস্তির মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব নয়। এজন্য ব্যবসায়ী ভাইদের সহ সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি সেবা সংস্থার সহযোগিতা প্রয়োজন। রোজার মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ রোজাদাররা যাতে কষ্ট না পান সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। 
 
সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠান এবং বাজারের প্রতিনিধিরা তাদের বিভিন্ন অভিযোগ,  আপত্তি, পরামর্শ তুলে ধরলে এর জবাবে মেয়র বলেন,
 
রোজার মাসে কেবল দ্রব্যমূল্য বৃদ্ধি নয় যানজট নিয়ন্ত্রণ নিয়েও ভাবতে হবে। আমি অনেকগুলো ফুটপাত ও সড়ক উদ্ধার করেছি। রোজার মাসে এ জায়গাগুলোতে আবারো হকাররা দোকান স্থাপন করে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে আমি কঠোর থাকব। এ ব্যাপারে কোন আন্দোলন বা অভিযোগ শোনা হবেনা।
 
এসময় আরও উপস্থিত ছিলেন, বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ আবদুল মান্নান, হাজী নুরুল হক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, পুলিশের এডিসি খালেদ হোসেন, বিএসটিআই উপপরিচালক মো. মাজহারুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারি পরিচালক নাসরিন আক্তার, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপনসহ নগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যাব প্রতিনিধিগণ।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ