ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম ওয়াসার আদেশ মানছে না প্রভাবশালী চক্র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৬-৩-২০২৩ বিকাল ৫:৪৬

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্দেশনা অমান্য করে একটি প্রভাবশালী চক্র বেপরোয়া হয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ভূমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে।  জানা গেছে, নগরীর চান্দগাঁও থানাধীন খাঁজা রোড়ে খালাসী পুকুর পাড় এলাকায় ওয়াসার ১৬ নং পাম্প হাউজের জায়গায়  অবৈধভাবে ৭টি দোকান ঘর তৈরি কাজ করছে প্রভাবশালী একটি চক্র। অভিযোগ উঠেছে ,দি ওয়াসা এমপ্লয়িজ  কোÑঅপারেটিভ  সোসাইটি লিমিটেড, নামে ওয়াসার কর্মচারীদের সংগঠনের নেতারা ওয়াসার জায়গা অবৈধভাবে দখল করে ভাড়া বাণিজ্যর সাথে জড়িত ।

গত ৭ ফেব্রুয়ারি ওয়াসার জায়গায় অনুমতি ছাড়া কোন স্থাপনা নির্মাণ না করতে চিঠি দিয়েছে কৃত্বপক্ষ। তার পরেও সংগঠনের নেতারা প্রভাব খাটিয়ে  অফিস আদেশ  অমান্য করে নির্মাণ কাজ করে যাচ্ছে। চপের মুখে পড়ে কিছুদিন বন্ধ রাখলেও আবার অবৈধ দখল বাণিজ্যে লিপ্ত চক্রটি।  গত  সোমবার বিকাল দুইটা ত্রিশ মিনিটের দিকে সরেজমিনে পরিদর্শনে  গেলে দেখা যায় , রাজ মিস্ত্রিরা  দোকানের দেয়ালের কাজ করে যাচ্ছেন । এর পাশের ৪টি  দোকানে টিনের ছাউনি লাগানোর কাজ শেষ। কর্মরত শ্রমিকদের  কাছে জানতে চাইলে জানায়, তারা সোমবার প্রথম দিন কাজে যোগদান করেছে মাত্র। কার অধীণে কাজ করে জানতে চাইলে বলেন , দিদার ভাই আমাদের কাজ করার জন্য বলেছে। পরে  মোবাইল ফোনে যোগাযোগ করলে  কথিত দিদার সকালের সময়কে বলেন, এখানে কাজ অনেকদিন ধরে বন্ধ আছে । ইট বালি আশেপাশের মানুষ জন নিয়ে যাচ্ছে তাই আজকে ২ জন লোক  দিয়েছি যাতে এগুলো গুছিয়ে রাখে।’ তৈরিকৃত দোকান গুলোর বিষয়ে জানতে চাইলে তিনি তা বলতে অপারগতা প্রকাশ করেন। কথা বলার এক পর্যায়ে শ্রমিকরা কর্মস্থল থেকে দ্রুত সরে যায়। খাজা রোড়ে খালাসী পুকুর পাড় এলাকায় ওয়াসার ১৬ নং পাম্পহাউজে ডিউটিরত  পাম্প মেশিন অপারেট বাবুল শেখের কাছে  গেইটে অবৈধ অনুপ্রবেশকারীদের কাজ করার জন্য কোন নির্দেশণা আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ’এখানে আমি শুধুমাত্র অপারেটর এর কাজ করি , ওদের ব্যাপারে আমি কিছু বলতে পারবনা’ এ প্রসঙ্গে জানতে ফোন করা হলে ওয়াসার ব্যবস্থাপনা  পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ দৈনিক সকালের সময়কে বলেন, মোবাইল ফোনে এসব কিসের কথা?’ এ প্রসঙ্গে জানতে চাইলে ওয়াসার মড-৩ নির্বাহী প্রকৌশলী রানা চৌধুরী দৈনিক সকালের সময়কে বলেন , ‘দোকান ঘর না করার জন্য ওদের চিঠি দেওয়া হয়েছে এর পর আমার আর কোন কিছুর করার দায়িত্ব নেই, পানি সাপ্লাই সংক্রান্ত কোন বিষয জানতে চাইলে আপনাদের সঠিক তথ্য দিতে পারব।’ দোকানের একটি দেয়াল পাম্প মেশিনের গা ঘেষে তৈরির বিষয়টি জানেন কিনা জানতে চাইলে তিনে জানান ,‘এ রকম কিছু হলে  অফিসিয়াল  যা ব্যবস্থা  নেন তাই হবে।

দোকান নিমার্ণের অভিযোগ প্রসঙ্গে জানতে একাধিক বার ফোন করা হলেও ফোন ধরেননি এবং পরে ফোন বন্ধ করে রাখেন  দি ওয়াসা এমপ্লয়িজ কোÑ অপারেটিভ সোসাইটি লিমিটেড  সংগঠনের সভাপতি  রিজুয়ান হোসেন দুলাল।দি ওয়াসা এমপ্লয়িজ কোÑ অপারেটিভ সোসাইটি লিমিটেড সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্ম্দ জাকারিয়া,র কাছে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি দৈনিক সকালের সময় ,কে বলেন , আমি আর কাউকে কিছু বলতে পারব না , অপনাদের কিছু জানার থাকলে  বিভিন্ন গণমাধ্যমে আমার আগের বক্তব্য দেয়া আছে আপনারা পত্রিকা গুলো পড়লে সব জানতে পারবেন।

সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া’র বিরুদ্ধে অভিযোগ আছে তিনি বিভিন্ন গণমাধ্যমে বলেছেন ,আমরা হর্তা কর্তা আমাদের আবার অনুমতি কে দেবে?  আরো বলেছেন , সব কিছুর যার যার ভাগের টাকা তার তার কাছে যথাসময়ে চলে যায়। তবে আমাদের পকেটে একটু বেশি থাকে। দি ওয়াসা এমপ্লয়িজ কোÑ অপারেটিভ সোসাইটি লিমিটেড সংগঠনের নামে অভিযোগ আছে তারা তৈরি দোকান ঘর গুলো ইতোমধ্যে ভাড়া দেওয়ার জন্য কারো কারো হতে ১০ -১৫ লক্ষ টাকা করে অগ্রীম নিয়েছেন।

খাজা রোড়ে খালাসী পুকুর পাড় এলাকায় ওয়াসার ১৬ নং পাম্প হাউজের   এলাকার জনসাধারনের কাছে সংগঠনের কর্মকান্ড নিয়ে জানতে চাইলে এক দোকানদার বলেন , আপনারা যতই নিউজ করেন এখানে ওরা দোকান করবে এবং কেউ ওদের কিছু করতে পারবে না।ওরা সরকারী অনেক প্রভাবশালী দখলদা চক্র।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় দি ওয়াসা এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সংগঠনের সভাপতি রিজুয়ান হোসেন দুলাল ,সাধারণ সম্পাদক মোহাম্ম্দ জাকারিয়া,সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন,প্রচার সম্পাদক এসকান্দার এখানের দোকানের কাজ গুলো তদারক করেন । তাদেও বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইবে না, এ বিষয়ে কেউ কথা বলার চেষ্টা করলে তাকে মারধর নির্যাতন এমনকি প্রানহানির আশঙ্কাও রয়েছে। 

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ