বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে বিপুল ভোটে নৌকার জয়।
ভোটারদের উপস্থিত কম থাকলেও সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ৮ ঘন্টা শান্তি পূর্ণভাবে শেষ হয়েছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের উপ -নির্বাচন। ২ লক্ষ ৬ হাজার ২৬৭ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন মাত্র ৩৪,৪৭৮ জন ভোটার। শতকরা হিসেবে মোট ভোটারের প্রায় ১৮ %।
নৌকার প্রতীকে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা ৩০,৯৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান আনারস প্রতীকে নির্বাচন করে ভোট পান ২,৯০৮ অপর প্রার্থী কাজী আয়েশা ফারজানা দোয়াত কলম মার্কা পান ৫৮৬ ভোট।
১ বছর মেয়াদের জন্য শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ও শক্তিশালী কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটারদের অনাগ্রহ বলে জানান স্হানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এ দিকে শ্রীপুর খরণন্দীপ ইউনিয়নের রমনীমোহন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ইলেকট্রনিক ভোটার মেশিন (ইভিএম) প্যানেল ভোট কেন্দ্র থেকে জোরপূর্বক বাইরে নিয়ে আসার অভিযোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রতন কুমার চৌধুরী কে আটক করে থানায় নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর প্রধান এজেন্ট ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস.এম. আবু কালাম বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনকে বির্তকিত করার জন্য কেউ পরিকল্পিত ভাবে এটি তাকে দিয়ে করিয়েছে, তিনি এটি তদন্ত পূর্বক কঠোর শাস্তি দাবী করেন। এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে বলে দাবী করেন তিনি।
নির্বাচনের প্রশাসনিক দায়িত্ব থাকা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন জানান কোথাও কোন গন্ডগোল বা হানাহানির ছাড়াই ৮৬ কেন্দ্র সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে প্রশাসন ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সকল সদস্য সহ সংশিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ যে গত ২০ ডিসেম্বর বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম মৃত্যু বরণ করলে উপজেলা চেয়ারম্যান পদ শুন্য হলে ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় ।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই