কুতুবদিয়ায় কিশোরীকে গণধর্ষণঃ আটক ৬
কুতুবদিয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ । বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে দ্বীপের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাদের কারও নাম প্রকাশ করা হয়নি। এমনকি স্থানীয়রাও বলতে রাজি হননি।
কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে উত্তর বড়ঘোপ এলাকার কয়েকজন বখাটে ওই কিশোরীকে মনোহরখালী এলাকায় বিলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। স্থানীয়রা বিষয়টি জানতে ৯৯৯ নম্বরে কল দিলে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গণধর্ষণের শিকার ওই কিশোরীর প্রচুর রক্তপাত হয়েছে। যার ফলে পরবর্তীতে মারাত্মক ভাবে শারিরীক সমস্যার সম্মুখীন হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ভিকটিমকে উদ্ধার করার পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সন্দেহজনক ৬ জনকে আটক করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
তবে বিষয়টি ধামাচাপা দিতে জোর তদবির চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied