ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ৯:৫৮

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।

নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৯) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ১৮ জন ক্যাটারিং কর্মী নসিমনে করে বাগেরহাট থেকে ভান্ডারিয়া উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের মঠবাড়িয়া থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো -ব ১৫-৩৩৭৫) বিপরীত দিক থেকে আসা নসিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাদশা ও শাহীন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর ইয়াসিন মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে  ভান্ডারিয়ায় বিয়ে বাড়িতে ক্যাটারিং সার্ভিস (খাবার পরিবেশন) দেওয়ার জন্য তারা নসিমন গাড়িতে করে ১৮ জন পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় যাচ্ছিলেন। তাদের বহন করা নসিমনটি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নিয়ে আসলে আরেকজন মারা যান। এছাড়াও গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। একজন সুস্থ রয়েছেন, দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন এখানে নিয়ে আসার পর মারা গেছেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খুলনা পাঠিয়েছি। দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং একজন হাসপাতালে আনার পর মারা গেছেন।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে পিরোজপুরের ধুপপাসা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি পিরোজপুর পৌরসভার কেষ্ট নগর এলাকার মোয়াজ্জেল হাজীর ছেলে মনিরুল জামান (৫৫)। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল।

এমএসএম / এমএসএম

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ

নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ