ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

জুতাপায়ে পড়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানালেন লামা ইউওনও


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:১৪
আজ ১৭ মার্চ, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। এই দিবসটি উপলক্ষে সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
 
কিন্তু বান্দরবান লামা উপজেলায় এবার ফুলেল নিবেদন জানানো হয় ভিন্ন রকমে । জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয় পায়ে জুতা পরে। সেটি আবার লামা উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা ইউএনও মোস্তফা জাবেদ কায়সারের কান্ড। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী মধ্যেও তিনি জুতা পায়ে নিয়ে বঙ্গবন্ধু প্রকৃতিতে ফুল দিয়ে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। তাছাড়া এই দিনে বিভিন্ন শ্রেণীর মানুষ জুতা খুলে খালি পায়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে।
 
এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানোর সময় বান্দরবান জেলা পরিষদের সদস্য লামা উপজেলার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তার নিজস্ব আইডি সামাজিক যোগাযোগ (ফেইসবুক) মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন।
সেখানে দেখা যায় শ্রদ্ধা সাথে খালি পায়ে বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একজন ইউএনও যদি এমন ভুল করে তাহলে সাধারণ মানুষ কি করবে ?  তাছাড়া তার এই আচরণের জাতি তাদের কাজ থেকে কি শিক্ষবে! 
 
তাছাড়া বঙ্গবন্ধু প্রকৃতিতে ফুল ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার পর কয়েক মিনিট পর জুতাপায়ে শ্রদ্ধা নিবেদনের ছবি ভাইরাল হতে শুরু করে। এতে ছবিটি নিয়ে নিন্দার ঝড় বয়ছে। সচেতন মহল এটিই নিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাছাড়া বিষযটি নিয়ে উপজেলা জোড়ে চলছে সমালোচনা এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যে অনেকের ক্ষোভ প্রকাশ করছেন।
 
 লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ জানান,  ইউএনও সাহেব বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা পায়ে কেন ফুল দিতে উঠবে যদি উঠে তাহলে জুতা রেখে উঠার দরকার ছিল। পায়ে ছবিটা আমি এখনো ভালো করে দেখেনি তবে এটা আমাকে অনেক জনে বলছে আমি বিষয়টা একটু দেখি বলে ফোনের লাইন কেটে দেন।
 
এই প্রসঙ্গে বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা পারুল বলেন, লামা ইউএনও ভালো মানুষ এবং সবকিছুতেই নিয়ম শৃঙ্খলা মানে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধার জানানোর সময় কোন সংস্থান কে আগে যাবে এই নিয়ে ঠেলাঠেলি হচ্ছিল। সেই কারণে হয়তো ওনার (ইউএনও ) পা  ভুলবশত উপরে উঠে গেছে।
 
এবিষয়ে জানতে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার বলেন, মুরালের ফুল দেওয়ার সময় স্বাভাবিকভাবে সবাই জুতা খুলে শ্রদ্ধা নিবেদন করেন। ইচ্ছাকৃতভাবে আমি করি নাই। এই বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভটি কাছে হওয়ার কারণে মানুষের ঠেলাঠেলিতে আমার এক ডান পা সম্ভবত উঠে গেছে।
 
বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি কাছে জানতে চাইলে। তিনি প্রতিবেদককে বলেন , এই ব্যাপারে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে দেখতেছি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ