রাণীশংকৈলে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালন
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ১৭ই মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। শুরুতেই বঙ্গবন্ধুর উপর প্রবন্ধ পাঠ করেন পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিএইচএ ডাঃ আব্দুস সামাদ,সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা,ওসি গুলফামুল ইসলাম মন্ডল,কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,মহিলা আ.লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ,বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান, রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, অধ্যাপক প্রশান্ত বসাক,পৌর কাউন্সিলর হালিমা আক্তার ডলি,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,মৎস অফিসার রাকিবুল ইসলাম,ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নাসিম ইকবালসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী,সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা চেয়ারম্যার ও ইউএনও’র নের্তৃত্বে শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। শেষে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied