দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১৬৮ জনের মৃত্যু
সারাদেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। প্রতিযোগিতা চলছে সংক্রমণ ও মৃত্যুর। সরকারি হিসাবেই প্রতিদিন মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর বাইরেও সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গ্রামগঞ্জে এ সংখ্যা বেশি।
দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় প্রত্যেক বাড়িতে কেউ না কেউ জ্বর-কাশি ও ঠাণ্ডায় আক্রান্ত। অনেকেই আবার সর্দি-কাশি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাচ্ছেন বাড়িতেই। শেষ মুহূর্তে হাসপাতালে যাওয়ায় এদের অনেককেই বাঁচানো সম্ভব হচ্ছে না।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহে। এ জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী ১৭, বরিশালে ১৬, চট্টগ্রামে ১২, ফরিদপুরে ৮, খুলনায় ১৪, বগুড়ায় ১৬ জন, যশোরে ১২ জন, চুয়াডাঙ্গায় ৭, চাঁদপুরে ৮, কুমিল্লায় ১৫, দিনাজপুরে ৬, কুষ্টিয়ায় ১৪ জনের মৃত্যু হয়েছে ।
এদিকে গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২২৮ জনের মৃত্যুর খবর বলা হয়েছিল। একই সময়ে করোনায় নতুন শনাক্ত ছিল ১১ হাজার ২৯১ জন।
জামান / জামান
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু