ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জামিনে এসে আবারো মাদক ব্যবসায় নেমেছে খোরশেদ আলম নাদিম


উর্মি আক্তার photo উর্মি আক্তার
প্রকাশিত: ১৮-৩-২০২৩ দুপুর ৪:৪১

মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলে যাওয়ার পর জামিনে বেরিয়ে এসে আবারো  মাদক ব্যবসায় নেমেছে খোরশেদ আলম নাদিম (৩৬)। রাজধানীর ডেমরা ৬৭ নং ওয়ার্ড শুকুরসি সারুলিয়াএলাকার চলছে তার মাদক ব্যবসা। জনৈক মো. নুর মোহাম্মদের ছেলে মো. খোরশেদ আলম নাদিম এলাকায় ইটবালুর ব্যবসা করলেও তার পেছনে রয়েছে মাদকের কারবার । স্থানীয় সূত্রগুলো বলছে, এর আগেও খোরশেদ আলম নাদিম  মাদক ব্যবসা ও সেবনের কারণে গ্রেফতার হয়েছিল। সবাই আশা করেছিলো  তার পর তিনি মাদক ব্যবসা ছেড়ে দেবেন। কিন্তু তা না হয়ে তার পরিবর্তে তিনি পুরোদমে আবারো মাদকের কারবার শুরু করেছেন। উল্লেখ্য এর আগে নারায়নগঞ্জ বন্দর থানায় তার নামে মামলা করে  ডিবির নারায়নগঞ্জ শাখার  এসআই (নি:) সাদ্দাম হোসেন। সে মামমলায় বলা হয়  আসামী খোরশেদ আলমের কাছ থেকে তিনিও তার সঙ্গীরা মাদক দ্রব্য উদ্ধার করেন। গ্রেফতার হওয়া ব্যক্তি মাদক ব্যবসায়ী হিসেবে ইস্যুকৃত মামলায় উল্ল্রেখ করা হয়।  জামিনে এসে মাদক মামলার আসামী  খোরশেদ আলম এলাকায় আবারো মাদক ব্যবসায়ে নেমেছে  সে বিষয়ে ডিবির কাছে কোন তথ্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাদ্দাম হোসেন দৈনিক সকালের সময়কে বলেন, এ মুহুর্তে আমাদের হাতে তেমন কোন তথ্য নেই। তবে আমরা সহসা এ বিষয়ে খোঁজ খবর নিব।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন