ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৮-৩-২০২৩ দুপুর ৪:৪৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য পাট,উফসি ধান ও রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের  উদ্বোধন অনুষ্ঠিত হয়।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে শনিবার (১৮ই মার্চ) সকালে কৃষক কৃষাণীর মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ'লী যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি'র প্রতিনিধি জাতীয় পার্টির উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ন আহ্বায়ক আবু তাহের ঠিকাদার।
 
এছাড়াও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক আহম্মেদ,সাবেক সভাপতি কুশমত আলী, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক খুরশিদ আলম শাওন সহ,উপ-সহকারি কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুই শতাধিক উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। 
 
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সঞ্জয় দেবনাথ কৃষকের নানা দিক নির্দেশনামূলক কথা বলেন। তিনি জানান এ কর্মসূচির আওতায় ৬,২০০ কৃষককে বিনামূল্যে উফসি ধানের বীজ ও সার এবং ১,২০০ কৃষক কে পাটের বীজ ও সার দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির