ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে তথ্য দিতে নারাজ জনস্বাস্থ্য কর্মকর্তা শফিক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-৩-২০২৩ রাত ৮:৪৯

মৌলভীবাজার জেলার জুড়ীতে সাংবাদিকদের তথ্য দিতে নারাজ উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা  মোঃ শফিকুল ইসলাম। দরিদ্র জনগোষ্ঠীর জন্য সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৫৬ টি বরাদ্দকৃত সরকারের গভীর নলকূপ স্থাপনের তালিকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।

বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিনামূল্যে  গভীর নলকূপ প্রদান করে আসছে। দরিদ্র জনগোষ্ঠীর বিশুদ্ধ খাবার পানি সরবরাহে ওই নলকূপ বসানোর কথা। এ গভীর নলকূপ নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি এ উপজেলায় গভীর একটি বরাদ্দ এসেছে। এসব  গভীর নলকূপ নিয়ে তথ্য সংগ্রহ করতে বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। অফিসে না পেয়ে জনস্বাস্থ্য কর্মকর্তাকে ফোন দিলে তিনি মুঠোফোনে জানান বিকেল তিনটায় এসে তিনি তালিকা দেবেন। শনিবার রাত আটটা পর্যন্ত ওই কর্মকর্তার কোনো সাড়া না পেয়ে মুঠোফোনে গভীর নলকূপের তথ্য প্রদানের কথা বললে তিনি তথ্য দিতে অনিহা প্রকাশ করেন। এসময় তিনি প্রতিবেদককে তথ্য অধিকারের মাধ্যমে আবেদন না করলে তথ্য দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার