ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ছুরিকাঘাতে তরুন খুন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৯-৩-২০২৩ দুপুর ৩:৮
ছুরিকাঘাতে রনি এক তরুণকে হত্যার অভিযোগে রাজু (২২) নামের আরেক তরুণ রনি ঢালীকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ।আজ রোববার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের গাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।রনি ঢালী পৌর শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে।
আটক রাজু পৌর এলাকার ভাদুঘরের সাঈদ মিয়ার ছেলে। এসময় হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়।
এর আগে শনিবার (১৮ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় রনি ঢালী নামের এক তরুণকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাজু। পরে হাসপাতালে তাকে নিয়ে গেলে রনিকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেলের পর রনি বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে রনি তার বন্ধু ভাদুঘর এলাকার রাজুর সঙ্গে বিয়াল্লিশ্বর এলাকায় একটি নির্জন কাঠ বাগানের পাশে একটি মসজিদের কোনায় অবস্থান করছিলেন। এরই মাঝে কোনো একটি বিষয় নিয়ে রনিকে ছুরিকাঘাত করে রাজু পালিয়ে যায়। ছুরিকাহত রনিকে তার আরেক বন্ধু শুভ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর মারা যায় রনি।শুভ হাসপাতালে পুলিশকে জানায়, রনি ফোন দিয়েছিল তাকে। তারপর সে ঘটনাস্থলে গিয়ে দেখে রনি ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনা ঘটার ১২ ঘণ্টার মধ্যে রাজুকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে। সে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল। রাজুকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে কি কারণে রনিকে সে ছুরিকাঘাত করে হত্যা করেছে।এর পরই মুল রহস্য উদঘাটন হবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন