শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডারের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল ফখরুল
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনারসোতে (পশ্চিম সাহারা) ফোর্স কমান্ডার মনোনীত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ ফখরুল আহসানকে ইউনাইটেড নেশনস মিশন ফর দ্য রিফারেন্ডাম ইন ওয়েস্টার্ন সাহারাতে ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত করেছেন। তিনি পাকিস্তানের মেজর জেনারেল জিয়া উর রেহমানের স্থলাভিষিক্ত হবেন। পূর্বে তিনি জাতিসংঘ মিশনে সোমালিয়াতে এবং কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত ছিলেন। এছাড়াও, তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। পরিচিতি: মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি একটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত রয়েছেন। মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান সেনাবাহিনীতে তার সুদীর্ঘ পেশাগত জীবনে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন ও দু’টি পদাতিক ব্রিগেড কমান্ড করেছেন। এছাড়াও, সেনাবাহিনীর স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস্-এর কৌশল শাখার প্রশিক্ষক, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর সিনিয়র প্রশিক্ষক এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন ও টার্ম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্টাফ অফিসার হিসেবে তিনি একটি পদাতিক ডিভিশনের জিএসও-১ (অপস্) এবং সেনাসদর, সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সফলতার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ সম্পন্ন করেছেন। মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান এবং তার সহধর্মিণী রাশিদা আহসান এক ছেলে এবং এক কন্যা সন্তানের জনক-জননী।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত