ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের ঘর পাচ্ছে আরো ১৯২ পরিবার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৯-৩-২০২৩ দুপুর ৩:১৯

মৌলভীবাজার জেলার জুড়ীতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের সেমি পাকা ঘর পাচ্ছে আরো ১৯২ ভূমি ও গৃহহীন পরিবার। আগামী বুধবার ২২ মার্চ উপকারভোগী পরিবারের মধ্যে ১১৭ টি পরিবারের নিকট গৃহসমুহ হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসন ইতিমধ্যে এসব ঘরের জমির দলিল ও গৃহ হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

জানা গেছে, জুড়ী  উপজেলায় সর্বশেষ হাল নাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৪৭৩টি। ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ২৮১  টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকাঘর ও ভূমির কাগজ প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ প্রকল্পের  ৪র্থ পর্যায়ে নির্মিত ১৯২টি'র মধ্যে  ১১৭টি পাকাঘর উপকারভোগী পরিবারকে হস্তান্তর করা হবে। প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ’ টাকা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনসুর আলী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার ১৯২ টি গৃহের মধ্যে ১১৭ টি গৃহের হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। সেই লক্ষে নির্মাণ কাজের সার্বিক তদারকি চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 

সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের  পাকা ঘর গুলোর নির্মাণ কাজ সব সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে। দৃষ্টিনন্দন ঘরগুলো এখন শুধু হস্তান্তরের অপেক্ষায়।

উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে জানান, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে মোট ১৯২ টি গৃহের মধ্যে  ১১৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার