আউটার সিগনালে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় চট্টগ্রামগামী তেলবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনটি চট্টগ্রামে যাচ্ছিল। এ সময় দুর্ঘটনাস্থলে পৌঁছালে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় এবং মাইক্রোবাসটি টেনে কিছুদূর নিয়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা দুজন যাত্রী আহত হন। পরবর্তীতে আহতদের অবস্থা অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম দেব বলেন, সিলেট থেকে চট্টগ্রামগামী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে দুজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী
কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি
ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
চট্টগ্রামে রেলের জমিতে গণির জমিদারি!
বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ভোট ও ঐকমত্যের ভিত্তিতে রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন
কাউনিয়ায় পুলিশের অভিযানে আটক আওয়ামী লীগ নেতা, আদালতে প্রেরণ
৫৫ বছর পর সেই রণাঙ্গনে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আসছেন কানাইঘাট-জকিগঞ্জে