ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে শাহ মাওলানা আবদুল হাই (রা) স্মৃতি সংসদের হিফজুল কুরআন প্রতিযোগিতা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৩-২০২৩ বিকাল ৬:৫১

পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রা) পীর খুটাখালী এর হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল ১০ টা থেকে প্রতিযোগিতা শুরু করে দুপুর নাগাদ শেষ করা হয়।  খুটাখালী হাফেজ আবদুল হাই (রাহঃ) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ইউনিয়নের গর্জনতলী পীর বাড়ি মসজিদে আয়োজিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ডুলাহাজারা আরবিয়া মারুফিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ মিজবাহ উদ্দীন ও ডুলাহাজারা বৈরাগিরখীল তাহফিজুল কোরআন হাফেজখানার শিক্ষক মোহাম্মদ ইসলাম বাহাদুর।
উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পীরে কামেল মাওলানা মোহাম্মদ দিদারুল আলম, বিশেষ অতিথি হাফেজ ওমর ফারুক, অ্যাডভোকেট হুমায়ুন কবির।  স্মৃতি সংসদের সভাপতি আবদুল্লাহ সাঈদীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দেলোয়ার  হোসাইনের সঞ্চালনায় প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন হাফেজখানার ১০ জন ছাত্র অংশ গ্রহন করেন। এতে ১ম/২য়/৩য় স্থান অধিকারীকে আগামী ১৫ রমজান ইফতার মাহফিলে পুরস্কৃত করা হবে বলে আয়োজক সুত্রে জানা গেছে।  এসময় সংসদের সহ সভাপতি আবদুল মান্নান, সহ সাধারন সম্পাদক নাইম সাজু, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ প্রচার সম্পাদক রিদুয়ান সাঈদ, ধর্ম সম্পাদক আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আরফাতুল ইসলাম, সদস্য মইন উদ্দীন, মোহাম্মদ বেলালসহ বিভিন্ন হেফজখানা থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় ১ম  স্থানে  মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহিন মোস্তাফা, মোহাম্মদ মোমতাহিন নবীসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।  

এমএসএম / এমএসএম

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

‎কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে