তাহিরপুর লাউড়গড়ে দুই মহা সাধকের মিলন মেলা শুরু
সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকায় দুই ধর্মের দুই আধ্যাত্মিক মহাসাধকের মিলনমেলা শুরু হয়েছে। একই সাথে দুটি উৎসব উপলক্ষে তাহিরপুর উপজেলায় এখন উৎসবের আমেজ।
এ দুটি উৎসব হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ মহোৎসব শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভুর রাজারগাঁও লাউ নবগ্রাম আখড়াবাড়ি সংলগ্ন যাদুকাটার তীরবর্তী পণতীর্থধামে প্রায় ৭'শ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী বনযাত্রা এবং হযরত শাহজালাল (র.) এর ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ আরেফিন (র.) এর মহাপবিত্র ওরস শরীফ।
সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন পণতীর্থ গঙ্গাস্হান ও শাহ আরেফিনের (রহ.) ওরস শরীফ। ঐতিহ্যবাহী এ দুটি অনুষ্ঠান ঘিরে সনাতন ও মুসলিম ধর্মাবলম্বী লক্ষ লক্ষ ভক্ত-আশেকান ও দর্শনার্থী বর্তমানে যাদুকাটা নদীর দুই পাড় ও মেঘালয় পাহাড়ঘেঁষা সীমান্তবর্তী লাউড়েগড় এলাকায় অবস্থান করছেন। জানা গেছে, দুই আধ্যাত্মকি মহাসাধকের ভক্তবৃন্দের তিনদিন ব্যাপী মিলনমেলায় রবিবার রাত ৯টা ১৪ মিনিট ১৫ সেকেন্ড থেকে শুরু হয়ে ভোর ৪টা ৬ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত (মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি) গঙ্গা¯স্হান অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জাদুকাটা নদী তীরের বালুচরে বসবে বারুণি মেলা। আর এর মাধ্যমেই অনুষ্ঠানের কার্যক্রম শেষ হবে। অন্যদিকে রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে বুধবার সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে উপজেলার লাউড়েরগড় সীমান্তে আরেফিনের ওরস শেষ হবে। এই দুটি উৎসবকে ঘিরে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভক্ত-আশেকানের আগমনে পুরো এলাকা সম্প্রীতির এক মহা মিলনমেলায় পরিণত হয়।
এ উপলক্ষে বালুচরে বারুণী মেলা ও ওরস মোকাম এলাকায় মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাচীন ঐতিহ্যবাহী মিলনমেলাকে শান্তিপূর্ণভাবে সপন্ন করার লক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন, তাহিরপুর ও বিশম্ভরপুর উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
এতে উৎসব দুটির আখড়াবাড়ি, পণতীর্থ ধামে গঙ্গাস্হান,গড়কাটি ইসকন মন্দির, বারুণী মেলা ও ওরস মোকাম এলাকায় পুলিশ, বিজিবি, আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি মেটাল ডিটেক্টর দ্বারা আগতদের দেহ, ব্যাগ তল্লাশীসহ ডিএসবি, সাদা পোশাকধারী পুলিশ, গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারি এবং ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে দিবারাত্রি যাতায়াতকারীদের নিরাপত্তায় পুলিশ ও বিজিবি টহল দল মোতায়েন করা হয়েছে। এছাড়াও উৎসবস্থল ঘিরে বসানো হয়েছে সিসি ক্যামেরা মনিটরিং ইউনিট।
যানবাহনের ভাড়া ও যাতায়াত ব্যবস্থার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহ আরেফিন (রহ.) ওরস উদযাপন কমিটির সদস্য সচিব আলম সাব্বির জানান, শাহ আরেফিন (রহ.) ওরস ও ছ উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বিঘ্নে ও মেলা শেষে পুণ্যার্থীরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন, এ বিষয়টি এবারও সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নদী যাদুকাটার তীরে ৩ দিনব্যাপী ওরস ও পনাতীর্থ উৎসবকে ঘিরে দুই ধর্মের আধ্যাত্মিক সাধকদের মিলনমেলা শুরু হয়েছে।রোববার (১৯ মার্চ) সকাল থেকে শ্রীঅদ্বৈত্য আচার্য মহাপ্রভুর জন্মধাম নবগ্রাম রাজারগাঁও শ্রী অদৈত্বধাম সংলগ্ন ২৩ কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত এবং যাদুকাটার তীরবর্তী ৭২০ বছরের প্রাচীনতম ঐতিহ্যবাহী ৩৬০ আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ্ আরেফিন (রঃ)’র পবিত্র ওরশ থেকে শুরু হয়। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধায় শেষ হবে।
এ উৎসবকে ঘিরে হযরত শাহ্ আরেফিন (রঃ)’র আস্তানাসহ উভয় ধর্মের লোকজন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। অতিরিক্ত নিরাপত্তার লক্ষ্যে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যাপ্ত পুলিশ, বিজিবি, আনসার, পরিচালনা কমিটির লোকসহ স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক নিরাপত্তা সহকারী হিসেবে কাজ করে যাবে।
হিন্দুশাস্ত্রের মহাপুরুষ শ্রী অদ্বৈত্য মহাপ্রভুর আখড়াবাড়ী ও জন্মধাম সংরক্ষণ সংস্কার এবং কার্যনিবাহী কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, দেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ স্নানযাত্রার মুখ্য সময়- এ বছর ১৯ মার্চ রাত ৯টা ১৪ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।
এছাড়া গঙ্গাস্নান যাত্রাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইস্কন) উদ্যোগে সপ্তাহব্যাপী ও পৃথকভাবে মঙ্গল আরতী, ভজন, লীলা কীর্তন, বৈদিক নাটক, গঙ্গাপূজা, দেশের বেতার, টিভি ও মঞ্চ শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওরস পরিচালনা কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিনি বলেন, হযরত শাহ্ আরেফিন (রহঃ) ওরসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত, জিকির, মোর্শেদী, ভান্ডারী, পল্লীগীতি, লালনগীতি, বাউলসঙ্গীত, জেলার মরমী কবি ও সাধক পুরুষ হাছন রাজা এবং বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের লোকসঙ্গীতে মেতে থাকবে ওরসস্থল।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান, এলাকায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় প্রশাসনের প্রতিটি পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন