ফুঁ চক্র আতঙ্কে রাজনগরবাসী
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ফুঁ চক্র নামে একটি চক্রের আতঙ্কে সম্পূর্ণ রাজনগর উপজেলার মানুষ। যাদের কাজ উপজেলার বিভিন্ন ব্যাংকের নারী গ্রাহকদের টাকা আত্মসাৎ করা।
রবিবার (১৯ মার্চ) বিকেল ৩টায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার আদমপুর গ্রামের শামসুল ইসলামের মাতা রেখা বেগমের কাছ থেকে ফুঁ দিয়ে ৫০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি সিন্ডিকেট। ইতিপূর্বে উপজেলার গ্রামরাজনগরের পারভীন আক্তার (৫৫) ভাসুরের ছেলের ওমান থেকে পারভীনের একাউন্টে পাঠিয়েছিলেন টাকা। জনতা ব্যাংকের রাজনগর শাখা থেকে ৭০ হাজার টাকা তুলেন তিনি। টাকা নিয়ে ব্যংকের নিচে আসতেই এক ব্যক্তি পারভীন বেগমের টাকা ‘ফুঁ’ দিয়ে দ্বিগুণ করে দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে গেছে। ১৪ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে রাজনগর বাজারে এ ঘটনা ঘটে।
এর পূর্বে উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের খেলা খাতুনের (৫২) ছেলে সৌদিআরব থেকে পাঠিয়ে ছিলেন ২৮ হাজার টাকা। সোনালী ব্যাংকের রাজনগর শাখা থেকে টাকা তুলেন তিনি। টাকা নিয়ে ব্যংকের নিচে আসতেই এক ব্যক্তি খেলা বেগমের সাথে কুশল বিনিময় করে এবং টাকা দ্বিগুণ করার কথা বলে ফুঁ দিয়ে টাকা হাতিয়ে নেয় একই চক্র। ০৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় রাজনগর বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আতঙ্কে দিন কাটছে নিয়তির ব্যাংকে যাতায়াত করা বিভিন্ন পেশার মানুষ।
উপজেলার মুন্সিবাজারের ব্যাবসায়ী মিজানুর রহমান জানান, ব্যাবসায়ের প্রয়োজনে আমি নিয়মিত সোনালী ব্যাংকে যাতায়াত করি। এখন ব্যাংকে যেতে ভয় করে কখন ফুঁ চক্রের খপ্পরে আমার টাকা পয়সা লুট হয়। মুরালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাভলী আক্তার জানান, আমদের মাসিক বেতন সরকারি ব্যাংকে হয় এখন বেতন আনতে যেতে ভয় হচ্ছে কখন আমার সম্পূর্ণ মাসের বেতন হাতছাড়া হয় ফুঁ চক্রের খপ্পরে।
এ ব্যাপারে রাজনগর থানার ওসি (তদন্ত) হুমায়ুন আহমেদ জানান, বিষয়টি আমরা শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি তবে এই ফুঁ চক্রেকে ধরতে রাজনগর থানা ইতিমধ্যে একটি টিম গঠন করেছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ