ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-৩-২০২৩ দুপুর ২:৪৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ট শ্রেণীর ভর্তিকৃত ছাত্রীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ মার্চ) সকালে বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান, দোয়া মাহফিল ও নবীন বরণের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়টির সভাপতি ও রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজিদুল আলম,তাড়াশ উপজেলার নওগাঁ শরিফিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. গোলাম মোস্তফা,রায়গঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,বিদ্যলায়ের সাবেক প্রধান শিক্ষক হাসান শহীদ সরোয়ারদি,পৌর কাউন্সিলর উজ্জল মাহমুদ,অভিভাবক সদস্য আব্দুল খালেক,বিদায়ী ছাত্রী নাফিয়া ও খাদিজা খাতুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,দিশা খাতুন প্রমূখ।

অনুষ্ঠানের শুরুর পূর্বে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যাবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার