ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে :চট্টগ্রামে আইজিপি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-৩-২০২৩ বিকাল ৫:০
পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামী সাম্প্রতিক সময়ে আলোচিত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে এবং ইন্টারপোল সেটি গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (২০ মার্চ)  পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পুলিশ প্রধান বলেন, ‘আরাভ খানের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ইন্টারপোল সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেছি। দেশ থেকে যদি কোনো আসামি পলায়ন করে বিদেশে চলে যায়, আমরা তার সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করে, একটা রেড নোটিশ জারি করি। এটা ইন্টারপোল হেড কোয়ার্টারে যায়।’
আইজিপি আরও বলেন, আরাভ খানকে দেশে ফিরিয়ে আইনের আওতায় নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক এক কর্মকর্তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আপনাদের জানাবো।
প্রসঙ্গত, ক্রিকেটার সাকিব আল হাসান দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গেলে আরাভ খানের পুলিশ পরিদর্শক খুন করে পলায়নের ঘটনা সামনে আসে। সাম্প্রতিক সময়ে ঘটনাটি দেশজুড়ে তুমুল আলোচনার ঝড় তুলে। আরাভ খান পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আরাভ খানের আসল নাম রবিউল ইসলাম। বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় তাঁর বাড়ি। দেশ থেকে পালিয়ে রবিউল ইসলাম প্রথমে ভারতে যান। সেখানে আরাভ খান নামে পাসপোর্ট সংগ্রহ করে দুবাই চলে যান। এখন তিনি দুবাইয়ের সোনা ব্যবসায়ী। 
 
পরে বিকেলে তিনি দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 'বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩' এর শুভ উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম

সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি

ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ

লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎ ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি

‎"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"

রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি

রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ

জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই

শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন

ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ