আতংকে রয়েছে হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা
আবু নাসের হাসপাতালের ফার্মাসিস্ট সুধাংশু শেখর দম্পত্তির’ বিরুদ্ধে দুদকে মামলা,
খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়ীত হাসপাতালের ফার্মাসিস্ট সুধাংশু শেখর বাড়ই ও তার স্ত্রী তুলসীরানী বাড়ই এর বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। ২ কোটি ৮১ লাখ টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ফার্মাসিস্ট সুধাংশু শেখর বাড়ই ও তার স্ত্রী তুলসীরানী বাড়ইয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৭ সালে আবু নাসের হাসপাতালের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সহযোগিতায় প্রায় সাড়ে ১০ লক্ষ টাকার ওষুধ চুরি করেন তিনি। এ সকল ওষুধ বিক্রি করার জন্য খুলনা হেরাজ মার্কেটে আনার সময় গোয়ালখালি মোড়ে নগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে। সে মামলায় তিনিসহ অপর দুই ফার্মাসিস্ট গৌতম কুমার ও দেব প্রসাদ ৬ মাস জেল খেটেছেন। টাকার ওষুধ পাচারের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিল। জনশ্রুতিতে রয়েছে তিন ফার্মাসিস্ট জেলা খাটলেও, কর্মকর্তারা মোটা অংকের টাকার বিনিময়ে সে যাত্রায় বেচেঁ যান। এদিকে দুদকের দেয়া তথ্যমতে, আসামিদের বিরুদ্ধে ২ কোটি ২৯ লাখ ১২ হাজার ৮২৩ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন ও ১ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৬৭৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাদের অবৈধ সম্পদের মধ্যে রয়েছে নিজ নামে খুলনায় ০.০৮৯০ একর জমির ওপর নির্মিত তিনতলা ভবন ও স্ত্রীর নামে খুলনা সদরে চারতলা ভবনসহ অস্থাবর সম্পত্তি। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি সুধাংশু শেখর বাড়ই তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর-অস্থাবরসহ ৭৯ লাখ ২২ হাজার ৬০১ টাকার সম্পদ দেখিয়েছেন। কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে স্থাবর ও অস্থাবরের প্রকৃত মূল্য পাওয়া যায় ১ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ৪২৪ টাকা। অর্থাৎ তিনি ১ কোটি ২৯ লাখ ১২ হাজার ৮২৩ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে ১ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৬৭৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়। অপরদিকে হাসপাতাল সুত্রে জানাগেছে, সুধাংশু শেখর বাড়ই শহীদ শেখ আবু নাসের বিশেষায়ীত হাসপাতালের ফার্মসিস্ট থাকা কালিন, ওষুধ পাচার করে বাইরে বিক্রি, আউটসোর্সিং স্টাফদের হাজিরা কর্তন, ওয়ার্ড মাস্টারদের মাধ্যমে ওষুধ পাচার করতেন। এছাড়া কাজ ফাঁকি দিয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাসপাতালের ওষুধ চুরির ঘটনায় তিনি ৬ মাস জেল খেটেছেন। তারপর থেকে তাকে আর হাসপাতালে দেখা যায়নি।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার