লোহাগড়ায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র আহত
নড়াইলের লোহাগড়া উপজেলায় ছুরিকাঘাতে কলেজ পড়ুয়া ছাত্র মিনহাজুর (১৮) আহত হয়েছে। শনিবার (১৮ মার্চ)সকাল ১০টার দিকে লোহাগড়া পৌরসভাধীন সরকারপাড়া কঁচাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত মিনহাজুর উপজেলার চাচই গ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে এবং যশোর পলিটেনিক্যাল কলেজের ছাত্র। তার মাতা সেলিনা খানম উপজেলার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক। তারা লক্ষীপাশা একটি ভাড়ার বাড়িতে বসবাস করে। সে এখন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, আহত মিনাজুর লক্ষীপাশা একটি ভাড়ার বাড়িতে থাকে। সেখান থেকে গ্রামের বাড়ি চাচই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে লোহাগড়া সরকারপাড়া কঁচাতলা নামক স্থানে পৌছালে আসামি রাসেল, সাগর, সম্রাট, বিলটু আশিক ও সুচন্দন তাদের কাছে থাকা ধারালো অস্ত্র ছোরা, রামদা, চাকু, হাতুড়ি, লোহার রড ইত্যাদি দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জথম করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় খবর পেয়ে আহত মিনহাজুরের মাতা সেলিনা খানম ও চাচাত ভাই আফজাল সিকদারসহ আরও লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহত ও রক্তাক্ত অবস্থায় মিনহাজুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শরিরের বিভিন্ন স্থানে আঘাত ও কোপের চিহ্ন রয়েছে।
এসময় তার কাছে থাকা ১২ আনা ওজনের একটি সোনার চেইন যার মু্ল্য ৬০ হাজার টাকা, একটি ভিভো মোবাইল সেট যার মুল্য ৩২ হাজার টাকা এবং নগদ ১২ হাজার ৭০০ টাকা নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, মিনহাজুরকে ছুরিকাঘাত করা হয়েছে। সে এখন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। থানায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন