ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত সাতকানিয়া


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ৪:৩৮
শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে সাতকানিয়া উপজেলা।  মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণার পর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চার পর্বে ৮৮টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।বর্তমানে তারা এসব গৃহে সুখে শান্তিতে বসবাস করছেন।
 
মঙ্গলবার (২১ মার্চ) সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 
 
তিনি জানান, সাতকানিয়া উপজেলায় টাস্কফোর্স কমিটি ও যৌথ সভা এবং জেলা টাস্কফোর্স কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই ২০২২ তারিখে এ উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি এ উপজেলায় গৃহসমূহের নির্মাণকাজ তদারকি করেছেন। 
 
তিনি আরও জানান, নির্মিত গৃহসমূহে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি নিশ্চিতকরণসহ পরিবারসমূহকে স্বাবলম্বী করার সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে । প্রশিক্ষণ প্রদানের বার্ষিক ক্যালেন্ডার প্রণয়ন করে তা বাস্তবায়ন অব্যাহত রয়েছে। বসবাসকারী শিশুদের শিক্ষা প্রদানের জন্য প্রচেষ্টা চলমান রয়েছে। বর্ণিত প্রকল্পে রাস্তা, ড্রেইন, কালভার্ট নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি টেকসই করার জন্য গাইড ওয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠান করার জন্যও বিশেষ উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করা হয়েছে।
 
তিনি বলেন,  গৃহহীন এবং ভূমিহীন পরিবারসমূহ ঘর পাওয়ার খবরে তাদের মাঝে বইছে আনন্দের বন্যা। তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করছেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন