ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কপিলমুনি মেইন রোড মটরসাইকেল চালক সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২১-৩-২০২৩ বিকাল ৫:২

 খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি মেইন রোড মটরসাইকেল চালক সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷ সোমবার সকাল ১০ টায় কপিলমুনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির উপদেষ্টা গাজী আব্দুর রাজ্জাক রাজুর তত্ত্ববোধনে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত৷ ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা কাজ ৷ গণনা শেষে প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে ২ প্রার্থীর মধ্য মোঃ মহসীন মোল্ল্যা আনারস প্রতীক নিয়ে ৩৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয় তাঁর নিকটতম প্রার্থী মোঃ রব্বানী শেখ চেয়ার প্রতীক নিয়ে ২৯ ভোট প্রাপ্ত হয় ৷ সহ—সভাপতি পদে ২ প্রার্থীর মধ্য শহীদুল মোড়ল আম প্রতিক নিয়ে ৩৩ ভোট নিকটতম প্রার্থী মোঃ হাসান মজলিস কাঁঠাল প্রতিক নিয়ে ২৮ ভোট পান ৷ সাধারণ সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্য মিন্টু শেখ ফুটবল প্রতীক নিয়ে ৩৪ ভোট পেয়ে জয়লাভ করে তাঁর নিকটতম প্রার্থী আমির সরদার ব্যাট প্রতিক নিয়ে পায় ৩১ ভোট৷ লাইন সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্য মাসুদ রানা ৪১ ভোট, তাঁর নিকটতম প্রার্থী মিজানূর রহমান সাগর পায় ২২ ভোট ৷ কোষাধ্যক্ষ পদে ২ রেজাউল করিম ডাব প্রতীক নিয়ে ৪৪ ভোট তাঁর নিকটতম প্রার্থী কমলেশ ঢালী আপেল প্রতীক নিয়ে ২১ ভোট পায় ৷ অন্যদিকে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ কামরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও মোঃ শাহিনুর রহমান কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয় ৷ নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন বরুণ কুমার ঢালী, উপদেষ্টা হিসাবে ছিলেন মিজানুর রহমান, জি এম ফারুখ হোসেন, নূর ইসলাম ৷

এমএসএম / এমএসএম

শালিখায় ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, উৎসবের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা

রামুতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও