শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
মাগুরার শ্রীপুর উপজেলার বাগবাড়িয়া গ্রামে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ছেলেহারা ফয়জার মোল্লা ও তার সন্তানহারা স্ত্রীর পাশে দাঁড়ালেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ। মঙ্গলবার(২১ মার্চ) দুপুরে তিনি উপজেলার বাগবাড়িয়া গ্রামে ক্ষতিগ্রস্থ ফয়জার মোল্লার বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানান। সেইসঙ্গে নগদ ২৫ হাজার টাকা ও ৯ হাজার টাকার দুটি চেক এবং ৩ বান টিন এছাড়াও চাল,ডাল,তৈলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসলাম সারোয়ার, থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম, গয়েশপুর ইউপি চেয়ারাম্যান আব্দুল হালিম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার রাতে বাগবাড়িয়া গ্রামের ফয়জার মোল্লার গোয়াল ঘরে আগুনের সুত্রপাত হয়। এসময় গোয়ালঘর থেকে গরু খুলতে গিয়ে মিরাজ মোল্লা (১৪) নামে তার অষ্টম শ্রেণিতে পডুয়া ছেলের করুণ মৃত্যু হয়। সে চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। অগ্নিকান্ডে বসতঘর, গোয়ালঘর, একটি গরু, ছয়টি ছাগল, একটি ব্যাটারিচালিত ভ্যান, বাইসাইকেল ও সকল আসবাবপত্র মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied