ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে প্রশাসনের উদ্যোগে ভূমি ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান বিষয়ে মতবিনিময় ও প্রেস ব্রিফিং


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২১-৩-২০২৩ রাত ৯:১৮
ঠাকুরগাঁও রাণীশংকৈলে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 
 
রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপজেলা চেয়ারম্যা শাহারিয়া আজম মুন্না,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিত সাহা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান, ৪র্থ পর্যায়ে  চতুর্থ পর্যায়ে এ উপজেলায়, মাননীয় প্রধানমন্ত্রীর ঘর উপহার পাবেন মোট ৩৭০ গৃহহীন পরিবার, এরমধ্যে ১৬০ টি ঘর উদ্বোধনযোগ্য। 
 
সাংবাদিকদের দেয়া প্রেশ রিলিজ পত্রে আরো উল্লেখ রয়েছে, এই উপজেলায় ১ম. পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘর পেয়েছেন =২৯৬ পরিবার। ২য়. পর্যায়ে =২৯৬ পরিবার। ৩য়.পর্যায়ে =৭৭৬ পরিবার। ৪র্থ. পর্যায়ে =৩৭০ পরিবার এর মধ্যে ১৬০ পরিবারের ঘর যা উদ্বোধনযোগ্য।
 
চতুর্থ পর্যায়ে প্রত্যেকটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে,মাননীয় প্রধানমন্ত্রী – ০২ শতক জমি জমি, ১টি ২ রুম বিশিষ্ট আধাপাকা ঘর প্রদান করবেন, প্রতি ঘরের ব্যায় ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা।
 
উল্ল‍্যেখ‍্য, মাননীয় প্রধান মন্ত্রী সারা দেশের ন‍্যায় ২২ মার্চ সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাণীশংকৈলেও ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন করবেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির