ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

'জাতীয় পুতুলনাট্য উৎসব ২০২৩' উদযাপিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৩-২০২৩ রাত ৯:৩২

২১ মার্চ ২০২৩ বিশ্ব পুতুল নাট্য দিবস। বিশ্ব পুতুলনাট্য শিল্পের সাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের সকল পুতুলনাট্যশিল্পী ও সংগঠনকে সম্পৃক্ত করে এই দিবসটিকে বিশেষ মর্যাদায় উদযাপন করে আসছে। বিশ্ব পুতুলনাট্য দিবস উপলক্ষ্যে ২১ মার্চ দিনব্যাপী ‘জাতীয় পুতুলনাট্য উৎসব ২০২৩’ উদযাপনে নানা কর্মসুচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসব আয়োজনে ছিলো বিশ্ব  পুতুলনাট্য দিবস নিয়ে আলোচনা, গুণী পুতুলনাট্য শিল্পী সম্মাননা প্রদান এবং পুতুলনাট্য প্রদর্শনী। 

২১ মার্চ ২০২৩ পুতুলনাট্য উৎসবে ঢাকার আয়োজনে সকাল ১১.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত ছিলো স্কুল পর্যায়ে পুতুলনাট্য প্রদর্শনী। শিশুদের নিয়ে বিকাল ৩.০০টায় একাডেমির জাতীয় নাট্যশালার লবিতে অনুষ্ঠিত হয় পুতুলনাট্য কর্মশালা। উক্ত কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন সাইফুল ইসলাম জর্নাল। বিকাল ৪.৩০টায় একাডেমির নাট্যশালার সিঁড়িতে জলপুতুল পাপেটস ও কাকতাড়ুয়া পাপেট থিয়েটার পরিবেশন করেন পুতুলনাট্য প্রদর্শনী। বিকাল ৫.৩০টায় বের করা শোভাযাত্রা। 

সন্ধ্যা ৬.৩০ টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় মুল আয়োজন। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সম্মানিত সচিব জনাব মো: সালাহউদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানীত সচিব জনাব মো: আবুল মনসুর। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। সবশেষে অনুষ্ঠানের সভাপতি একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বক্তব্য প্রদান করেন। আলোচনা পর্বের পর গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় । সম্মানীত গুনীজনরা হলেন জনাব কাজলী, জনাব ভানু চন্দ্র বর্মণ, জনাব কীরিটি রঞ্জন বিশ্বাস এবং অধ্যাপক ড. রশীদ হারুন। সন্ধ্যা ৭.৩০ টায় শুরু হয় মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার এবং বাংলাদেশের পুতুলনাট্য উন্নয়ন ও গবেষণা কেন্দ্র পুতুলনাট্য প্রদর্শনী। 

এছাড়া আগামী ২২ মার্চ সকাল ১১.০০টায় ঢাকা পাপেট থিয়েটারের পরিবেশনায় মোহম্মদপুর প্রভাতি আইডিয়াল স্কুল ঢাকা উদ্যানে থাকবে পুতুল নাচের পরিবেশনা।

এছাড়াও মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, গাইবান্ধা, নরসিংদী, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাট, রংপুর, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, চট্টগ্রাম, রাজশাহী, কুড়িগ্রাম, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, জামালপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একযোগে অনুষ্ঠিত হয় জাতীয় পুতুলনাট্য উৎসব।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক