ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাজনগরে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হচ্ছে কাল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৩-২০২৩ রাত ১০:১৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তৃতীয় পর্যায়ের উদ্বোধনের বাকি ৭টি ও চতুর্থ পর্যায়ের বরাদ্দকৃত নতুন  ১৪৭টি ঘর মিলিয়ে মোট ১৫৪ টি ঘর  হস্তান্তর করা হবে আগামীকাল বুধবার দুপুরে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব ঘর গৃহহীনদের মধ্যে  হস্তান্তর করবেন।

রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন , পাঁচগাঁও ইউনিয়ন , মনসুরনগর ইউনিয়ন ও কামারচাক ইউনিয়নের গৃহহীন পরিবার গুলোকে এসব ঘর দেওয়া হচ্ছে।
 বুধবার চতুর্থ পর্যায়ে নির্মিত ১৪৭টি ঘর ও তৃতীয় পর্যায়ে উদ্বোধনের বাকী থাকা ৭টি ঘর  হস্তান্তর করা হবে।

চতুর্থ পর্যায়ে নতুন করে রাজনগর  উপজেলার ফতেপুর ইউনিয়নে ৪৭টি, পাঁচগাঁও ইউনিয়নে ২১টি, কামারচাক ইউনিয়নে ৭০টি ও মনসুরনগর ইউনিয়নে ৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের প্রত্যেককে দুই শতাংশ জমির উপর নির্মিত ঘরের চাবি ও দলিল দেওয়া হবে। প্রতিটি ঘর নির্মানে ভূমি মন্ত্রণালয় ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছিল।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর তত্ত্বাবধানে সকল জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে এসব ঘর নির্মাণ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ভূমিহীন ও গৃহহীনরা মাথা গোঁজার ঠাই পাবে। এই পর্যায়ের ঘর হস্তান্তরের মাধ্যমে রাজনগর  উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

রাজনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার সকাল ৯টা থেকে উপকারভোগী ও সুধীজনদের নিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করা হবে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘর গৃহহীন মানুষের মধ্যে প্রেরণ করবেন।

গতকাল বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন রাজনগর উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা প্রশাসক, ফারজানা হক মিতা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, রাজনগর থানার (ওসি) বিনয় ভূষণ চক্রবর্তী, রাজনগর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় বিভিন্ন পেশায় ব্যাক্তি বর্গরা।

এমএসএম / এমএসএম

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

মহেশখালীর মিঠাছড়ি থেকে থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ২জন

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি

লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী

ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ